নাটোরে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

প্রথম পাতা » ছবি গ্যালারী » নাটোরে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু
শুক্রবার, ৫ জুন ২০২৬



নাটোরে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জেলার সিংড়ায় মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে।

আজ শুক্রবার চলনবিল গেট এলাকায় চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি আয়োজিত কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রিফাত।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, কলম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল ফটিক, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান, সিংড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান প্রমুখ।

‘আমরাই পারি পরিবেশ সচেতন এক ঝাঁক তরুণকে গড়তে’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে অর্ধশত ফলজ, বনজ ও ওষধি বৃক্ষ রোপনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়।

চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, এক যুগেরও বেশি সময় ধরে আমরা চলনবিলের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় কাজ করছি। প্রকৃতি ও প্রাণীকূলের প্রতি ভালোবাসায় জুন মাসব্যাপী চলনবিলে জীববৈচিত্র্য সংরক্ষণ ও বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হবে।

বাংলাদেশ সময়: ১৬:৫৮:০৬   ১৭৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সাংবাদিকদের নিষ্ঠার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করতে হবে - তথ্য প্রতিমন্ত্রী
মধ্যপ্রাচ্যে ‘সর্বোচ্চ সংযমের’ আহ্বান জানিয়ে ঘোষণাপত্র গ্রহণ করল ব্রিকস
সরিষাবাড়ীতে জমি দখল ঘিরে পাল্টাপাল্টি মামলা, হয়রানির অভিযোগ
ডিভাইসের আসক্তি থেকে শিশু-কিশোরদের মাঠে ফেরাতে হবে : আমিনুল হক
ফ্যাসিস্টরা ১৫ বছর সংবাদপত্রের গলা টিপে ধরেছিল : জোনায়েদ সাকি
বিগত ১৮ বছরে বিদ্যুৎ-গ্যাস খাতকে ধ্বংস করা হয়েছে : ধর্মমন্ত্রী
শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার
বাগেরহাটে এতিম নিবাস ও মসজিদ পরিদর্শন করলেন ধর্ম সচিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ