ফরিদপুরে দুই লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে দুই লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষ
শুক্রবার, ৫ জুন ২০২৬



ফরিদপুরে দুই লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষ

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলার কানাইপুর এলাকায় দুইটি লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৫ থেকে ৭ জন যাত্রী সামান্য আহত হয়েছেন।
তবে এ ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।আজ শুক্রবার দুপুর আনুমানিক ১২টার দিকে কোতোয়ালি থানাধীন কানাইপুরের হোসেন ফিলিং স্টেশনের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, মাগুরা থেকে ছেড়ে আসা যশোর-জ-১১-০০৫০ নম্বরের একটি লোকাল বাস এবং ফরিদপুর থেকে ছেড়ে আসা রাজশাহী মেট্রো-জ-১১-০০৭৫ নম্বরের আরেকটি লোকাল বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসের কয়েকজন যাত্রী সামান্য আহত হন।
দুর্ঘটনার পর আহত যাত্রীরা বিভিন্ন যানবাহনে করে অন্যত্র চলে যাওয়ায় তাদের নাম-পরিচয় সংগ্রহ করা সম্ভব হয়নি। খবর পেয়ে করিমপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত বাস দুটি নিজেদের হেফাজতে নেয়।
পুলিশ জানায়, দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯:৩১:৪৭   ১৩৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
জেনায় জড়িত প্রমাণ হলে এমপির মৃত্যুদণ্ড কার্যকর করা হোক : হারুনুর রশিদ
জাপানের প্রযুক্তি খাতে বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ বাড়ছে
বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার-৬
সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ১১ জন গ্রেপ্তার
সোনারগাঁয়ে আইনশৃঙ্খলা সভায় এমপি মান্নানের কড়া বার্তা
আমরা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখি: হাসনাত আবদুল্লাহ
২-৩ দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা
১৫ বছরের ভুল নীতিতে জ্বালানি খাত গভীর সংকটে:বিদ্যুৎমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচন ও তফসিলের সম্ভাব্য সময় জানালেন ইসি আনোয়ারুল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ