শনিবার, ৬ জুন ২০২৬

ফরিদপুরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
শনিবার, ৬ জুন ২০২৬



ফরিদপুরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী-২০২৬ (ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আজ শনিবার এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মহিউদ্দিন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়া।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মাজহারুল ইসলাম শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, পাঠ্য শিক্ষার পাশাপাশি ক্রীড়া, সংস্কৃতি ও নৈতিক মূল্যবোধের চর্চা একজন শিক্ষার্থীকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করে। তিনি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণে মনোযোগী হওয়ার আহ্বান জানান।
পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় তাদের অসাধারণ সাফল্যের জন্য অভিনন্দন জানানো হয়।
বক্তারা আশা প্রকাশ করেন, শিক্ষার পাশাপাশি ক্রীড়া, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও নৈতিক শিক্ষার বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও নেতৃত্বগুণ বিকাশে সহায়ক হবে।

বাংলাদেশ সময়: ২০:১০:২১   ৩৫ বার পঠিত