ডেঙ্গু মোকাবিলা সহজ হবে না: স্বাস্থ্যমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » ডেঙ্গু মোকাবিলা সহজ হবে না: স্বাস্থ্যমন্ত্রী
রবিবার, ৭ জুন ২০২৬



ডেঙ্গু মোকাবিলা সহজ হবে না: স্বাস্থ্যমন্ত্রী

ডেঙ্গু মোকাবিলায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

রোববার (৭ জুন) বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে আয়োজিত ডেঙ্গুর চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে কর্মশালায় তিনি এ আহ্বান জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গুকে মোকাবিলা করতে হবে। যদিও তা মোকাবিলা করা সহজ হবে না। এজন্য সারা দেশের নালা-খাল পরিষ্কার করতে হব। এটা বিরাট কর্মযজ্ঞ।

মো. সাখাওয়াত হোসেন বলেন, ডেঙ্গুর চিকিৎসা পদ্ধতি শুনে আমি নিজেই ভয় পেয়েছি। প্লাজমার লিকেজ ঠেকাতে ডাক্তারদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতে হবে।

‘সবার প্রচেষ্টায় আমরা দেশটাকে যেভাবে স্বাধীন করেছি, ঠিক সেভাবে সবার সম্মিলিত প্রচেষ্টাই পারবে ডেঙ্গু মোকাবিলা করতে’, যোগ করেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি আরও বলেন, জলে-স্থলে-ছাদে, তিনটি স্থানেই সমান নজর রাখতে হবে। এ কাজে সিটি করপোরেশনগুলোকেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। একটা ভুল সব কিছুকেই ব্যর্থ করে দিতে পারে।

বাংলাদেশ সময়: ১১:০৬:৩৯   ১০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


টানা নবম জয়, বিশ্বকাপের আগে ভয়ংকর রূপে জার্মানি
মেহেরপুর সীমান্তে অবস্থান নেয়া ৬ জনকে পাওয়া যাচ্ছে না
ডেঙ্গু মোকাবিলা সহজ হবে না: স্বাস্থ্যমন্ত্রী
মিশরের বিপক্ষে ব্রাজিলের কষ্টার্জিত জয়
জয় দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করলো আর্জেন্টিনা
ঈদের আনন্দে ঐক্যের বার্তা- সরিষাবাড়ীতে ভাটারা ইউনিয়ন বিএনপির পুনর্মিলনী ও সভা
ইতিহাসের এই দিনে
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
এমপিদের প্রতিটি সিদ্ধান্ত ও বক্তব্য হতে হবে গণমুখী: জামায়াত আমির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ