নবাগত জেলা প্রশাসকের সঙ্গে বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুরের সৌজন্য সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » নবাগত জেলা প্রশাসকের সঙ্গে বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুরের সৌজন্য সাক্ষাৎ
রবিবার, ৭ জুন ২০২৬



নবাগত জেলা প্রশাসকের সঙ্গে বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুরের সৌজন্য সাক্ষাৎ

ফরিদপুর প্রতিনিধি : বাংলাদেশ খেলাফত মজলিস (বিকেএম) ফরিদপুর জেলা শাখার নেতৃবৃন্দ নবাগত জেলা প্রশাসক (ডিসি) মাজহারুল ইসলাম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রবিবার (৭ জুন ২০২৬) জেলা শাখার সভাপতি মাওলানা আমজাদ হোসাইন-এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাতে মিলিত হয়।

সাক্ষাৎকালে জেলা প্রশাসককে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয় এবং জেলার সার্বিক উন্নয়ন, সামাজিক সম্প্রীতি ও জনকল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা সুবহান মাহমুদ, সহ-সভাপতি মাওলানা আবু বকর সিদ্দীক, সাধারণ সম্পাদক মুফতি আবু নাসির আইয়ুবী, প্রচার সম্পাদক মাওলানা সরোয়ার হোসেন, সহকারী প্রচার সম্পাদক মুফতি আবু সালেম, ফরিদপুর মহানগর সভাপতি মাওলানা নাজমুল ইসলাম, মহানগর প্রচার সম্পাদক মোঃ ফজলুল হক, যুব মজলিস সভাপতি মুফতি মাহবুবুর রহমান এবং ছাত্র মজলিস সভাপতি মোহাম্মদ শামসুল হক।

এছাড়াও ফরিদপুর সদর উপজেলা, মহানগর শাখা ও বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাতে অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৫:৫২:৫৩   ১৯১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব, উৎসবমুখর নারায়ণগঞ্জ
ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
আগামীকাল নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান
দুর্গাপূজায় শান্তি ও সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ : গয়েশ্বর চন্দ্র রায়
দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেন আইনমন্ত্রী
সব ধর্মের বিশ্বাস ও আচার-অনুষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
বন্দরে মাকসুদা হত্যা: আদালতে প্রধান আসামি সাদ্দামের স্বীকারোক্তী
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ