মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রবিবার, ৭ জুন ২০২৬



মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান ও সহকারী কমিশনার(ভূমি) প্রতিক দত্তের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ জুন) বিকেল ৬টায় মধুখালী প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

মধুখালী প্রেসক্লাবের সভাপতি মো. মনিরুজ্জামান মৃধা মন্নুর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. মফিজুর রহমান মুবিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওশনা জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত।

অনুষ্ঠানের শুরুতে প্রেসক্লাবের পক্ষ থেকে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেওয়া হয়। পরে স্বাগত বক্তব্য দেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মতিয়ার রহমান মিঞা। এ সময় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মেহেদী হোসেন পলাশ এবং সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত।

বক্তারা প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, এলাকার উন্নয়ন, জনস্বার্থ সংরক্ষণ এবং সুশাসন প্রতিষ্ঠায় সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করুন। বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও জনমুখী সাংবাদিকতার মাধ্যমে সমাজের ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।”

সভায় মধুখালী প্রেসক্লাবের সদস্যবৃন্দসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও পেশাগত বিষয় নিয়ে খোলামেলা আলোচনা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৯:৪০:৪০   ২০৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
নরওয়ের সঙ্গে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর
রোহিঙ্গা ক্যাম্পে ১৮ লাখ মানুষের নিরাপত্তায় ২২০০ সদস্য, জনবল সংকটকে চ্যালেঞ্জ বলছে এপিবিএন
সোনারগাঁওয়ে চাঞ্চল্যকর আইয়ুব হোসেন হত্যা মামলার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, গ্রেফতার ২
সিদ্ধিরগঞ্জ ও বন্দরে ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনক, প্রতিরোধে মাঠে নেমেছেন নাসিক প্রশাসক
তথ্যের সত্যতা যাচাই করতে গণমাধ্যমের প্রতি আহ্বান প্রেস সচিবের
প্রকল্প বাস্তবায়নে সময়সীমা ও স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ
শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক উদ্যোগ অব্যাহত: স্থায়ী কমিটি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ