ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় ৪২ জন নতুন হাম রোগী ভর্তি, মৃত্যু নেই

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় ৪২ জন নতুন হাম রোগী ভর্তি, মৃত্যু নেই
সোমবার, ৮ জুন ২০২৬



ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় ৪২ জন নতুন হাম রোগী ভর্তি, মৃত্যু নেই

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর জেলায় হাম (Measles) পরিস্থিতি পর্যবেক্ষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় (০৮ জুন ২০২৬, সকাল ৮টা পর্যন্ত) জেলার বিভিন্ন হাসপাতালে নতুন করে ৪২ জন সন্দেহভাজন হাম রোগী ভর্তি হয়েছেন। তবে এ সময়ে কোনো নতুন মৃত্যুর ঘটনা ঘটেনি।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৮ জুন পর্যন্ত ফরিদপুর জেলায় মোট ২ হাজার ৫০২ জন হাম রোগী শনাক্ত হয়েছেন। এ পর্যন্ত হামে মোট ২১ জনের মৃত্যু হয়েছে।

হাসপাতালভিত্তিক তথ্যে দেখা যায়, ফরিদপুর জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ১৬ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে সেখানে মোট ভর্তি রোগীর সংখ্যা ২৯ জন। একই সময়ে ২০ জন রোগী ছাড়পত্র পেয়েছেন। হাসপাতালটিতে এ পর্যন্ত মোট ৬৭৯ জন রোগী চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।

অন্যদিকে, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ২৬ জন রোগী। পুরাতন ৮৪ জনসহ বর্তমানে মোট ১১০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালটি থেকে ৩৩ জন রোগী ছাড়পত্র পেয়েছেন। এ পর্যন্ত হাসপাতালটিতে মোট ১ হাজার ৫০৮ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, জেলার মধ্যে সর্বাধিক হাম রোগী পাওয়া গেছে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে, যেখানে চলতি বছরে মোট ১ হাজার ৬৭২ জন রোগী চিকিৎসা নিয়েছেন। এছাড়া ফরিদপুর জেনারেল হাসপাতালে ৭০৮ জন রোগী চিকিৎসা গ্রহণ করেছেন।

গত ২৪ ঘণ্টায় শনাক্ত ৪২ জন সন্দেহভাজন রোগীর মধ্যে ৩০ জন ফরিদপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে এবং ১২ জন পার্শ্ববর্তী জেলা থেকে চিকিৎসা নিতে এসেছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ হাম পরিস্থিতি মোকাবিলায় সতর্ক রয়েছে এবং শিশুদের নিয়মিত টিকাদান কার্যক্রম জোরদার করার আহ্বান জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১১:৩১:০৮   ১৪০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজ অনেক কৃতী ব্যক্তিত্ব তৈরি করেছে : ভূমিমন্ত্রী
মৎস্য উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে : প্রতিমন্ত্রী টুকু
‘শিক্ষার অধিকার ফিরে চাই’ ব্যানারে জবি ছাত্রলীগের মিছিল
বড় জয়ে চ্যাম্পিয়নস লিগে প্রত্যাবর্তন রাঙাল ম্যানচেস্টার ইউনাইটেড
ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে কাজ করছে সরকার: মীর শাহে আলম
ওলিসের জোড়া গোল, চ্যাম্পিয়নস লিগে উড়ন্ত শুরু বায়ার্ন মিউনিখের
আগামী বছর পদ্মা ব্যারাজ প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : পানিসম্পদমন্ত্রী
৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে রাতে ঢাকা ছাড়ছেন ডেপুটি স্পীকার কায়সার কামাল
কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি, খুলে দেওয়া হয়েছে ১৬টি জলকপাট
ড্রোন হামলার পর মিয়ানমারের মান্দালে বিমানবন্দর বন্ধ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ