সরিষাবাড়ীতে তার চুরির সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে তার চুরির সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
সোমবার, ৮ জুন ২০২৬



সরিষাবাড়ীতে তার চুরির সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিপু (৩৫) নামে এক যুবকের করুণ মৃত্যু হয়েছে। সোমবার (৮ জুন) সকালে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। নিহত যুবক একজন চিহ্নিত মাদকসেবী ছিলেন বলে জানা গেছে।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত নিপু উপজেলার কামরাবাদ ইউনিয়নের বড়বাড়িয়া গ্রামের উসমান হারুনের ছেলে এবং দুই সন্তানের জনক। রোববার দিবাগত রাতে বড়বাড়িয়া এলাকার গামারা বিলে বোরো মৌসুমে ব্যবহৃত সেচ পাম্পের পিডিবির এসটি খুঁটির তার চুরি করতে যান তিনি। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

​পরদিন সোমবার সকালে স্থানীয় লোকজন কেটে নেওয়া ধানক্ষেতের পরিত্যক্ত মাঠে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

​স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর কবির জানান, নিপু চরম মাদকাসক্ত ছিলেন। ছেলেকে মাদকের অন্ধকার পথ থেকে ফেরাতে তার বাবা নিজের চাষাবাদের জমি বিক্রি ও ধারদেনা করে তিন-তিনবার তাকে বিদেশে পাঠিয়েছিলেন। কিন্তু মাদকের নেশা তাকে প্রবাসে থাকতে দেয়নি; প্রতিবারই তিন-চার মাস পর দেশে ফিরে আসতেন। ছেলের পেছনে টাকা ঢালতে ঢালতে বাবা-মা এখন সম্পূর্ণ নিঃস্ব হয়ে জীবিকার তাগিদে ঢাকায় বসবাস করছেন।

​”ছেলের পেছনে সব হারিয়ে বাবা-মা এখন নিঃস্ব। তার এই করুণ পরিণতিতে এলাকায় শোকের পাশাপাশি মাদকের ভয়াবহতা নিয়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে।”

​সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৫:৩৯:৩৮   ৭৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


১১ বছর পর আদালতের রায়ে জমির মালিকানা ফিরে পেলেন মোখলেছুর
বোয়ালমারীতে বিএনপির ইউনিয়ন কমিটি নিয়ে টান টান ত্যাগীরাই পদ পাক দাবী এলাকাবাসির
যমুনার স্রোতে ভেসে গেল শত শত পাটের জাগ, সরিষাবাড়ীতে ৪ শতাধিক কৃষক দিশেহারা
ফরিদপুরে বজ্রপাতে কিশোরের মৃত্যু
টানা বর্ষণে ফরিদপুরে জলাবদ্ধতা
ফরিদপুরে ১২ বছরের শিশু নিখোঁজ
স্বর্ণালংকার ও শটগানসহ সংঘবদ্ধ ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেপ্তার
শিগগিরই এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, সংসদে স্বাস্থ্যমন্ত্রী
কুষ্টিয়ার সীমান্তবর্তী ১শ’ অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ বিজিবি’র
সরিষাবাড়ীতে আওয়ামী লীগ নেতা ছামান আলী আর নেই

News 2 Narayanganj News Archive

আর্কাইভ