প্রস্তাবিত শেরপুর মেডিকেল কলেজের জায়গা পরিদর্শন

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রস্তাবিত শেরপুর মেডিকেল কলেজের জায়গা পরিদর্শন
সোমবার, ৮ জুন ২০২৬



প্রস্তাবিত শেরপুর মেডিকেল কলেজের জায়গা পরিদর্শন

বহুল প্রত্যাশিত প্রস্তাবিত শেরপুর সরকারি মেডিকেল কলেজের জায়গা পরিদর্শন করেছেন স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের কর্মকর্তারা।

আজ সোমবার দুপুরে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. ফারুক আহাম্মদের নেতৃত্বে পরিদর্শনে আসেন তারা।

পরিদর্শনকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব মেডিসিনের ডিন অধ্যাপক ডা. মো. রফিকুল হক, জামালপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, বিএমডিসি মনোনীত অধ্যাপক ডা. মো. খালেকুল ইসলাম, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. ওয়াসেক-বিন-শহীদ, শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন, পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম, সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন, সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. সেলিম মিঞা, প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

এ সময় তারা শহরের নওহাটা পৌর কবরস্থানের পাশে, সুলতানপুর, ইসলি বিল, শেরীব্রিজ পূর্ব ও পশ্চিমপাশে পরিদর্শন করেন।

এদিকে, বহুল প্রতীক্ষিত শেরপুর মেডিকেল কলেজের প্রস্তাবিত জায়গা পরিদর্শনে আসায় স্থানীয়দের মাঝে উচ্ছ্বাস বিরাজ করছে।

বাংলাদেশ সময়: ১৮:২৮:৩৪   ১১১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
৭০ পিস ইয়াবাসহ ধনবাড়ীতে জামালপুরের যুবদল নেতা গ্রেফতার
শিশুদের অধিকার নিশ্চিত করতে সবাইকে কাজ করতে হবে: এমপি কালাম
বাংলাদেশে এসেই ধর্ম বদলে বিয়ে করলেন ফিনল্যান্ডের নাগরিক
সামাজিক সুরক্ষা ও কর্মসংস্থানের সমন্বয়ে দারিদ্র্য বিমোচনে বিশ্বে মডেল বাংলাদেশ : ড. তিতুমীর
স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি, কর্মসংস্থান ও উচ্চশিক্ষার পথ সহজ করতে চায় সরকার : মাহ্দী আমিন
দেড় বছরের মধ্যে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা চালু করা হবে : পরিবেশমন্ত্রী
হার দিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করল বাংলাদেশ নারী দল
বাংলাদেশে আবার ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: শামা ওবায়েদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ