ফরিদপুরে বিসিআইসি বাফার গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে বিসিআইসি বাফার গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন
সোমবার, ৮ জুন ২০২৬



ফরিদপুরে বিসিআইসি বাফার গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন

ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর শহরতলীর সিএন্ডবি ঘাট এলাকায় বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) এর বাফার গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।আজ সোমবার দুপুর ১২টায় আনুষ্ঠানিকভাবে এ গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে সার সংরক্ষণ ও বিতরণ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে বিসিআইসি কর্তৃক সারাদেশে বাস্তবায়নাধীন ৩৪টি বাফার গুদাম নির্মাণ প্রকল্পের অংশ হিসেবে ফরিদপুরে এই গুদাম নির্মাণ করা হচ্ছে। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ৪৮ কোটিরও বেশি টাকা।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি চৌধুরী নায়াব ইউসুফ বলেন, সরকারের লক্ষ্য কৃষি খাতে সার সরবরাহ ও সংরক্ষণের জন্য আধুনিক ও টেকসই অবকাঠামো গড়ে তোলা। এই গুদাম নির্মাণের মাধ্যমে কৃষকরা সময়মতো সার পাবেন এবং সার বিতরণ ব্যবস্থায় স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধি পাবে।
তিনি আরও বলেন, সার ব্যবস্থাপনার আধুনিকায়নে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ফরিদপুরে প্রায় ১০ হাজার মেট্রিক টন ধারণক্ষমতাসম্পন্ন এ গুদাম নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় ৪৮ কোটি টাকা। সারাদেশে ৩৪টি বাফার গুদাম নির্মাণের মাধ্যমে দেশের কৃষিখাতে ইতিবাচক পরিবর্তন আসবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক ‌ আফজাল হোসেন খান পলাশ, জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সালাম বাচ্চু, মহানগর যুবদলের সভাপতি ‌ বেনজির আহমেদ তাবরিজ, মহানগর যুবদলের সাধারণ সম্পাদ ‌রেজাউল বিশ্বাস তরুণ এবং রেজাউল ইসলামসহ বিসিআইসির কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
এর আগে অতিথিদের সঙ্গে নিয়ে এমপি চৌধুরী নায়াব ইউসুফ আনুষ্ঠানিকভাবে গুদামটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

বাংলাদেশ সময়: ১৯:১৮:১৪   ১২২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ড. ইউনূস কত চালাক, পে স্কেলও আমাদের ওপর চাপিয়ে গেছেন : মীর শাহে আলম
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
দুর্গাপূজা উপলক্ষে ৮৫টি মণ্ডপে অনুদান দিলেন রাসিক প্রশাসক
নারীর স্বাস্থ্য ও টেকসই স্বাস্থ্যসেবায় ২৫০ মিলিয়ন ইউরো বিনিয়োগের উদ্যোগ বাংলাদেশ ও ইআইবির
আহত ৪ বাংলাদে‌শি আইসিইউতে, পরিচয় শনাক্তের চেষ্টা চলছে
ত্রিশালে আন্তর্জাতিক মানের বিমানবন্দর গড়ে তোলা হবে : বিমানমন্ত্রী
গুপ্ত বা নিষিদ্ধ বাহিনী যেন পূজায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে - তথ্য প্রতিমন্ত্রী
বাগেরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা
সামাজিক সমস্যার স্থায়ী সমাধানে মানুষের মনস্তাত্ত্বিক পরিবর্তন প্রয়োজন: সমাজকল্যাণ মন্ত্রী
দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় বন্দর কৌশল তৈরি হচ্ছে : নৌপরিবহনমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ