জামালপুরে গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড
সোমবার, ৮ জুন ২০২৬



জামালপুরে গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড

জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে গাঁজা সেবনের দায়ে আবু হুমায়রা (৩৬) নামে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার (৮ জুন) বিকেলে উপজেলার আওনা ইউনিয়নের বাটিকামারী গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

আদালত সূত্র জানায়, আজ বিকেলে বাটিকামারী প্রাইমারি স্কুল সংলগ্ন কমিউনিটি ক্লিনিকের পাশের একটি পরিত্যক্ত ভবনে বসে গাঁজা সেবন করছিলেন আবু হুমায়রা। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিজা রিছিল

অভিযানকালে ঘটনাস্থল থেকে গাঁজা সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয় ওই যুবককে। এরপর মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ৩ মাসের সাজা প্রদান করা হয়। সাজাপ্রাপ্ত আবু হুমায়রা বাটিকামারী গ্রামের মোঃ আবু বকর সিদ্দিকের ছেলে।

অভিযান পরিচালনাকালে সরিষাবাড়ী থানার তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের (এসআই) মহিবুল্লাহ এবং (এএসআই) শরিফুলসহ পুলিশের একটি দল উপস্থিত থেকে আইনশৃঙ্খলায় সহযোগিতা করেন।

সাজাপ্রাপ্ত আসামিকে আজই আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে প্রশাসন সূত্রে নিশ্চিত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২:৪৬:০০   ১৩২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আলফাডাঙ্গায় স্বচ্ছতার ভিত্তিতে সার ডিলার নিয়োগের দাবিতে যুবদলের সংবাদ সম্মেলন
আলফাডাঙ্গায় স্বচ্ছতার ভিত্তিতে সার ডিলার নিয়োগের দাবিতে যুবদলের সংবাদ সম্মেলন
ড. ইউনূস কত চালাক, পে স্কেলও আমাদের ওপর চাপিয়ে গেছেন : মীর শাহে আলম
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
দুর্গাপূজা উপলক্ষে ৮৫টি মণ্ডপে অনুদান দিলেন রাসিক প্রশাসক
নারীর স্বাস্থ্য ও টেকসই স্বাস্থ্যসেবায় ২৫০ মিলিয়ন ইউরো বিনিয়োগের উদ্যোগ বাংলাদেশ ও ইআইবির
আহত ৪ বাংলাদে‌শি আইসিইউতে, পরিচয় শনাক্তের চেষ্টা চলছে
ত্রিশালে আন্তর্জাতিক মানের বিমানবন্দর গড়ে তোলা হবে : বিমানমন্ত্রী
গুপ্ত বা নিষিদ্ধ বাহিনী যেন পূজায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে - তথ্য প্রতিমন্ত্রী
বাগেরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ