![]()
ফরিদপুর প্রতিনিধি: জেলা তথ্য অফিস, ফরিদপুর কর্তৃক আয়োজিত “শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম” শীর্ষক প্রকল্পের ২০২৫-২০২৬ অর্থবছরের ৪র্থ প্রান্তিক (এপ্রিল–জুন) এর আওতায় একটি কমিউনিটি সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা সিনিয়র তথ্য অফিসার মোজাম্মেল হকের সভাপতি আজ সোমবার সদরপুর উপজেলার ভাষাণচর ইউনিয়নের মধ্যরচর গ্রামের মোঃ মতিন হাওলাদারের বাড়িতে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, নারী-পুরুষ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এতে শিশু সুরক্ষা, কিশোর-কিশোরীদের সচেতনতা বৃদ্ধি, নারী উন্নয়ন, বাল্যবিবাহ প্রতিরোধ, সামাজিক কুসংস্কার দূরীকরণ এবং সরকারি উন্নয়নমূলক কার্যক্রম বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে সচেতনতা বৃদ্ধি করতে পারলে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে। তারা এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃতভাবে আয়োজনের আহ্বান জানান।
বাংলাদেশ সময়: ২২:৫৬:৫৭ ১২ বার পঠিত