কুমিল্লা বিমানবন্দর পুনরায় চালুর দাবি সংসদে মনিরুল হক চৌধুরীর

প্রথম পাতা » ছবি গ্যালারী » কুমিল্লা বিমানবন্দর পুনরায় চালুর দাবি সংসদে মনিরুল হক চৌধুরীর
সোমবার, ৮ জুন ২০২৬



কুমিল্লা বিমানবন্দর পুনরায় চালুর দাবি সংসদে মনিরুল হক চৌধুরীর

কুমিল্লা বিমানবন্দর পুনরায় চালুর দাবি জানিয়েছেন কুমিল্লা-৬ আসনের সদস্য মো. মনিরুল হক চৌধুরী।

তিনি আজ সংসদে ৭১ বিধিতে দাঁড়িয়ে এ দাবি জানান।

মনিরুল হক চৌধুরী বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় স্থাপিত কুমিল্লা বিমানবন্দরটি একসময় চালু থাকলেও পরে কার্যক্রম বন্ধ হয়ে যায়। কুমিল্লার জনসংখ্যা প্রায় ৬৫ লাখ এবং জেলার উল্লেখযোগ্য অংশের মানুষ বিদেশে থাকেন।

তিনি বলেন, কুমিল্লা এখন দেশের অন্যতম বৈদেশিক মুদ্রা অর্জনকারী জেলা। বিমানবন্দর চালু হলে বিদেশফেরত যাত্রী, বিনিয়োগকারী ও চিকিৎসাসেবা গ্রহীতারা উপকৃত হবেন বলে দাবি করেন তিনি। মনিরুল হক বলেন, বর্তমানে বিমানবন্দরের কিছু স্থাপনা এখনো ব্যবহার হচ্ছে এবং সেখান থেকে মাসিক আয়ও হচ্ছে।

তিনি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘কুমিল্লার প্রতি অবজ্ঞা ও বৈষম্যের অবসান হওয়া দরকার।’

বাংলাদেশ সময়: ২৩:০০:১৭   ১১০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী
কালকিনিতে অবৈধ ৬ ড্রেজার ধ্বংস, একজনের কারাদণ্ড
সালথায় বরাদ্দের ২০০ বস্তা সার উধাও, ডিলারকে জরিমানা
সদরপুরে সপ্তম উপজেলা কাব ক্যাম্পুরী ও স্কাউটস সমাবেশ শুরু
ফরিদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগ, তদন্ত দাবি বঞ্চিতদের
ক্ষুদে শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজনে ইছাপাশা মাদ্রাসার অভিভাবক সমাবেশ
আলফাডাঙ্গায় স্বচ্ছতার ভিত্তিতে সার ডিলার নিয়োগের দাবিতে যুবদলের সংবাদ সম্মেলন
ড. ইউনূস কত চালাক, পে স্কেলও আমাদের ওপর চাপিয়ে গেছেন : মীর শাহে আলম
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
দুর্গাপূজা উপলক্ষে ৮৫টি মণ্ডপে অনুদান দিলেন রাসিক প্রশাসক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ