ফরিদপুরে শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন বিষয়ক কমিউনিটি সভা অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন বিষয়ক কমিউনিটি সভা অনুষ্ঠিত
সোমবার, ৮ জুন ২০২৬



ফরিদপুরে শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন বিষয়ক কমিউনিটি সভা অনুষ্ঠিত

ফরিদপুর প্রতিনিধি: জেলা তথ্য অফিস, ফরিদপুর কর্তৃক আয়োজিত “শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম” শীর্ষক প্রকল্পের ২০২৫-২০২৬ অর্থবছরের ৪র্থ প্রান্তিক (এপ্রিল–জুন) এর আওতায় একটি কমিউনিটি সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা সিনিয়র ‌তথ্য অফিসার ‌ মোজাম্মেল হকের সভাপতি ‌আজ সোমবার সদরপুর উপজেলার ভাষাণচর ইউনিয়নের মধ্যরচর গ্রামের মোঃ মতিন হাওলাদারের বাড়িতে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, নারী-পুরুষ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এতে শিশু সুরক্ষা, কিশোর-কিশোরীদের সচেতনতা বৃদ্ধি, নারী উন্নয়ন, বাল্যবিবাহ প্রতিরোধ, সামাজিক কুসংস্কার দূরীকরণ এবং সরকারি উন্নয়নমূলক কার্যক্রম বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে সচেতনতা বৃদ্ধি করতে পারলে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে। তারা এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃতভাবে আয়োজনের আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ২২:৫৬:৫৭   ১২০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী
কালকিনিতে অবৈধ ৬ ড্রেজার ধ্বংস, একজনের কারাদণ্ড
সালথায় বরাদ্দের ২০০ বস্তা সার উধাও, ডিলারকে জরিমানা
সদরপুরে সপ্তম উপজেলা কাব ক্যাম্পুরী ও স্কাউটস সমাবেশ শুরু
ফরিদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগ, তদন্ত দাবি বঞ্চিতদের
ক্ষুদে শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজনে ইছাপাশা মাদ্রাসার অভিভাবক সমাবেশ
আলফাডাঙ্গায় স্বচ্ছতার ভিত্তিতে সার ডিলার নিয়োগের দাবিতে যুবদলের সংবাদ সম্মেলন
ড. ইউনূস কত চালাক, পে স্কেলও আমাদের ওপর চাপিয়ে গেছেন : মীর শাহে আলম
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
দুর্গাপূজা উপলক্ষে ৮৫টি মণ্ডপে অনুদান দিলেন রাসিক প্রশাসক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ