ফরিদপুর-১ আসনের দায়িত্ব পেলেন হেলেন জেরিন খান

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুর-১ আসনের দায়িত্ব পেলেন হেলেন জেরিন খান
মঙ্গলবার, ৯ জুন ২০২৬



ফরিদপুর-১ আসনের দায়িত্ব পেলেন হেলেন জেরিন খান

ফরিদপুর জেলা প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইডেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি হেলেন জেরিন খানকে ফরিদপুর-১ আসনের (বোয়ালমারী, মধুখালী ও আলফাডাঙ্গা) সংরক্ষিত মহিলা সংসদ সদস্য হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
এ ঘোষণার পর ফরিদপুর-১ আসনের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। নেতাকর্মীরা মনে করছেন, হেলেন জেরিন খানের নেতৃত্বে এ আসনে দল আরও সুসংগঠিত হবে এবং এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে।
বিভিন্ন নেতাকর্মী ও সমর্থকরা হেলেন জেরিন খানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখা এ নেত্রী ফরিদপুর-১ আসনের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবেন।
এদিকে, হেলেন জেরিন খানকে দায়িত্ব দেওয়ায় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ‌ এবং বিএনপির মহাসচিব‌ মির্জা ফখরুল ইসলাম আলমগীর -এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় নেতাকর্মীরা।
তারা আশা প্রকাশ করেন, হেলেন জেরিন খানের নেতৃত্বে ফরিদপুর-১ আসনে দলীয় কার্যক্রম আরও শক্তিশালী হবে এবং এলাকার সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।

বাংলাদেশ সময়: ১৪:৫৬:২৪   ১৫৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


কালকিনিতে সরকারি নিয়ম ভেঙে কলেজের ৫টি গাছ কর্তন: অধ্যক্ষ ও ইজারাদারের বাকযুদ্ধ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ওমানের উন্নয়নে বাংলাদেশি কর্মীদের অবদানের প্রশংসা রাজপরিবারের
পরিবেশ রক্ষা করতে গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী
অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন
সংসদে ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাস
হাসিনার বক্তব্যের সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা নেই : হর্ষবর্ধন শ্রিংলা
ডিম-মাংসের উৎপাদন বাড়িয়ে মূল্য যৌক্তিক পর্যায়ে রাখতে হবে -মৎস্য প্রতিমন্ত্রী
জামায়াতের লং মার্চের দাবি আর সংসদের বক্তব্য দ্বিমুখী : চরমোনাই পীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ