ফরিদপুরে বাংলাদেশ-কোরিয়া ট্রান্সমিশন লাইন নির্মাণ প্রকল্পের বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে বাংলাদেশ-কোরিয়া ট্রান্সমিশন লাইন নির্মাণ প্রকল্পের বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন
মঙ্গলবার, ৯ জুন ২০২৬



ফরিদপুরে বাংলাদেশ-কোরিয়া ট্রান্সমিশন লাইন নির্মাণ প্রকল্পের বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন

ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুর সদর উপজেলায় বাংলাদেশ-কোরিয়া ট্রান্সমিশন লাইন নির্মাণ প্রকল্পের আওতায় বৃত্তিমূলক জনশক্তি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।আজ মঙ্গলবার বিকেল ৩টা ৩০ মিনিটে ফরিদপুর টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) মাঠে এ উপলক্ষে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, কোরিয়া আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (কোইকা) এবং হানবেক কোং লিমিটেডের যৌথ সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জিনাত আরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম এবং অতিরিক্ত জেলা প্রশাসক মো. সোহরাব হোসেন। এছাড়াও কোরিয়ার বিভিন্ন প্রতিনিধি ও নাগরিক অনুষ্ঠানে অংশ নেন।
বক্তারা বলেন, এই প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে দেশের জনশক্তিকে ভাষা শিক্ষা ও ট্রান্সমিশন লাইন নির্মাণ-সংক্রান্ত কারিগরি প্রশিক্ষণ প্রদান করা হবে। এর ফলে দক্ষ জনশক্তি তৈরি হবে এবং বিদেশে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে। তারা আরও বলেন, কোইকা ও হানবেক কোং লিমিটেডের সহযোগিতায় পরিচালিত এই উদ্যোগ দেশের মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রশিক্ষণার্থী এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৪৯:১৩   ১৩০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল দ্রুত ঘোষণা করা হবে: ইসি মাছউদ
পাকিস্তানের নিরাপত্তা চৌকিতে জঙ্গি হামলা, ১২ সেনাসহ নিহত ২৭
জনগণের সঙ্গে প্রতারণা করলে বঙ্গোপসাগরে ডুবে মরতে হবে: হাসনাত আবদুল্লাহ
পদত্যাগ করলেন রাষ্ট্রপতি
রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন
খুব শিগগিরই পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু
ইতালিতে পাঠানোর নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ, নগরকান্দায় মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ
সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ - স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
ভূমি সেবায় অনন্য নজির: সরিষাবাড়ীর এসিল্যান্ড লিজা রিছিলের প্রশংসনীয় উদ্যোগ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ