বোয়ালমারীতে গরীবের পুড়ে যাওয়া ঘর ২ লক্ষ টাকা খরচ করে বানিয়ে দিলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী

প্রথম পাতা » ছবি গ্যালারী » বোয়ালমারীতে গরীবের পুড়ে যাওয়া ঘর ২ লক্ষ টাকা খরচ করে বানিয়ে দিলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী
বুধবার, ১০ জুন ২০২৬



বোয়ালমারীতে গরীবের পুড়ে যাওয়া ঘর ২ লক্ষ টাকা খরচ করে বানিয়ে দিলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী এলেম বিশ্বাস ও তার ভাই মাসুদ রানা গরিবের পুড়ে যাওয়া ঘর ২ লক্ষ টাকা খরচ করে তৈরি করে দিচ্ছেন। বুধবার (১০) জুন সকালে ওই গরিবের বাড়ি সাতৈর ইউনিয়নের নোড়াকান্দি গ্রামে গিয়ে দেখা যায় পুড়ে যাওয়া ঘরের কাজ চলছে। গত মঙ্গলবার দুপুরে অসহায় জাহিদ শেখের (৬০) ঘরটি আগুনে পুড়ে যায়।

জাহিদ শেখ (৬০) তার স্ত্রী ডলি বেগম (৫০) বলেন, জাহিদ শেখ প্যারালাইসেস অবস্থায় ঘরে পড়া। তার নিজস্ব কোন জায়গা জমি নেই ভিটে টুকু ছাড়া। পরিবারে উপার্জন করার মতো কোন ব্যক্তিও নেই। তার তিনটি মেয়ে। গত মঙ্গলবার বিদ্যুতের শর্ট সার্কিট হয়ে বসতবাড়ি পুড়ে যায়। পুড়ে যাওয়ার পরে মানবতার জীবনযাপন করে তারা। খবর পেয়ে ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী এলেম বিশ্বাসের ভাই প্রবাসী মাসুদ রানা ওই অসহায়ের বসত ঘর নির্মাণ করে দেওয়ার কথা তার ভাই এলেম বিশ্বাসকে বলেন। এলেম বিশ্বাস ঘরের সকল সামগ্রী কিনে মিস্ত্রি দিয়ে ঘর নির্মাণের কাজ শুরু করেছেন।

নোড়াকান্দি গ্রামের আবু নাসের বলেন, মাসুদ রানা ও তার ভাই এলেম বিশ্বাস পুড়ে যাওয়া গরিবের ঘর নির্মাণ করে দিচ্ছেন। এছাড়া তারা সাতৈর ইউনিয়নে অসহায়দের প্রচুর অগভীর নলকূপ বসিয়ে দিয়েছেন, সেলাই মেশিন বিতরণ করেছেন, অসহায় রোগীদের ও বাড়ি পুরাদের বরাবর আর্থিক অনুদান দিয়ে আসছেন। ধর্মীয় প্রতিষ্ঠানগুলোই অনেক অনুদান দিয়েছেন এবং দিচ্ছেন। শুধু ইউনিয়নে না ইউনিয়নের বাহিরেও তারা অনুদান দিয়ে আসছে।

এলেম বিশ্বাস বলেন, মহান সৃষ্টিকর্তা আমাদেরকে অর্থ দিয়েছেন। অসহায়দের পাশে দাঁড়ানো ও তাদের সহযোগিতা করতে পেরে আমাদের ভালো লাগে। আমরা সব সময় মানুষকে সহায়তা করে আসছি।

বাংলাদেশ সময়: ১৬:১৮:৩৯   ৬২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে আল্ট্রাসনোগ্রাম
ফরিদপুরে গার্ডেনার্স এসোসিয়েশনের বৃক্ষরোপণ কর্মসূচি
কালকিনিতে মাদকের বিরুদ্ধে মানববন্ধন, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি
ফরিদপুরে ১৯.৫ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার
টিটা ভাসমান সেতু বাওড়ের জলে নতুন প্রাণের স্পন্দন, অবমুক্ত ৬৮০ কেজি দেশীয় মাছের পোনা
প্রাথমিক বিদ্যালয়ে শিল্প ও সংস্কৃতি পাঠ্যবই চালুর উদ্যোগ: ববি হাজ্জাজ
স্পেনের সঙ্গে ড্র করা ইরাক হারল ভেনেজুয়েলার কাছে
ডেপুটি স্পীকারের নেতৃত্বে ৪ সদস‍্যের প্রতিনিধি দলের আজ চীন যাত্রা
বিরোধীদলীয় নেতার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জার্মানির এশিয়া ও প্যাসিফিক বিষয়ক মহাপরিচালকের বৈঠক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ