স্পেনের সঙ্গে ড্র করা ইরাক হারল ভেনেজুয়েলার কাছে

প্রথম পাতা » খেলাধুলা » স্পেনের সঙ্গে ড্র করা ইরাক হারল ভেনেজুয়েলার কাছে
বুধবার, ১০ জুন ২০২৬



স্পেনের সঙ্গে ড্র করা ইরাক হারল ভেনেজুয়েলার কাছে

বিশ্বকাপের আগে প্রথম প্রীতি ম্যাচে স্পেনের বিপক্ষে ১-১ গোলে ড্র করে চমক দেখিয়েছিল ৪০ বছর পর বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করা ইরাক। তবে টুর্মানেন্টের আগে শেষ প্রীতি ম্যাচটা ভালো কাটল না এশিয়ান দলটির জন্য। বিশ্বকাপে সুযোগ না পাওয়া ভেনেজুয়েলার বিপক্ষে হেরে গেছে ইরাক।

সোমবার (১০ জুন) আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ইরাককে ২-০ গোলে হারিয়েছে ভেনেজুয়েলা। প্রথমার্ধে ক্রিস্টিয়ান ক্যাসেরেস এবং দ্বিতীয়ার্ধে হেসুস রামিরেজ গোল করে দক্ষিণ আমেরিকান দলটিকে জয় এনে দেন।

ম্যাচের ৭২ মিনিটে আলী ইউসুফ লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় ইরাক।

ম্যাচের ১৭তম মিনিটে ক্যাসেরেস গোল করে এগিয়ে দেন ভেনেজুয়েলাকে। আর ৪৬ মিনিটে দ্বিতীয় গোলটি করেন রামিরেজ।

আগামী ১৭ জুন নরওয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইরাক। এরপর ২৩ জুন ফ্রান্স ও ২৭ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে সেনেগালের বিপক্ষে খেলবে তারা।

এদিকে আরেক প্রীতি ম্যাচে সেনেগালের সঙ্গে গোলশূন্য ড্র করেছে সৌদি আরব।

বাংলাদেশ সময়: ১৬:৫৫:১৮   ১১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
আর্সেনালের সাথে ২০৩০ পর্যন্ত নতুন চুক্তি নবায়ন করলেন আর্তেতা
গোল ও জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি
চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলার বই সংযোজনের পরিকল্পনা
ঘরের মাঠে তুরস্ককে হারাল ইতালি
শেষ ১৪ মিনিটে চার গোল, বেলজিয়ামকে উড়িয়ে ফ্রান্সের অবিশ্বাস্য জয়
নারী এল ক্লাসিকোতে রিয়ালকে ৭-০ গোলে উড়িয়ে দিল বার্সেলোনা
টানা চতুর্থ জয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল
ক্রীড়া কার্ডধারী খেলোয়াড়দের পরিবহন ও বিমা সুবিধা প্রদানে নীতিগত সিদ্ধান্ত গৃহীত
ক্রোয়েশিয়াকে গোল বন্যায় ভাসিয়ে ইংল্যান্ডের রেকর্ড জয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ