ফরিদপুরে হলদে পাখির সাপ্তাহিক কার্যক্রম সভা অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে হলদে পাখির সাপ্তাহিক কার্যক্রম সভা অনুষ্ঠিত
বুধবার, ১০ জুন ২০২৬



ফরিদপুরে হলদে পাখির সাপ্তাহিক কার্যক্রম সভা অনুষ্ঠিত

ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুর শহরের ৯৫ নম্বর কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হলদে পাখি কার্যক্রমের সাপ্তাহিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী শারমিন জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিশকাতুল জান্নাত রাবেয়া।
সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুশান্ত বারই, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিহাব খান, কমলাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা বেগম এবং বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশনের স্থানীয় কমিশনার ও বাইতুল মোকাদ্দেম ইনস্টিটিউটের প্রধান শিক্ষক শামসুন্নাহার বেগম।
বক্তারা শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি ও সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধিতে হলদে পাখি কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। তারা শিক্ষার্থীদের নিয়মিতভাবে এ ধরনের কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠানটি পরিচালনা করেন কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও ওয়ারেন্ট গাইডার সায়মা আজিজ। এ সময় বিদ্যালয়ের ৩১ জন হলদে পাখি সদস্য বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ কর

বাংলাদেশ সময়: ২৩:৩২:১৮   ১১০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে প্রয়াত সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ও কাজিম রেজার স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত
৩৮ হাজার পিস ইয়াবা জব্দের ঘটনায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
পূজায় পরিবেশ অস্থিতিশীল করতে প্রচুর গ্রুপ বসে আছে, সচেতন থাকায় জোর ডিসির
এআই, সেমিকন্ডাক্টর ও রোবটিক্সে গবেষণায় তরুণদের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী: জহির উদ্দিন স্বপন
সহিংসতার মূল উৎস মাদককে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে - প্রতিমন্ত্রী মীর হেলাল
সড়ক ও সেতু নির্মাণের পাশাপাশি হবে পুনর্বাসন কাজ - বাণিজ্যমন্ত্রী
নাসিরনগরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ