ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুরে এক প্রসূতি রোগীর জীবন রক্ষায় রক্তদান করেছেন বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ ফরিদপুর মহানগর শাখার নির্বাহী সভাপতি সৌরভ সাহা।
![]()
গতকাল ফরিদপুর ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসাধীন এক প্রসূতি রোগীর জরুরি ভিত্তিতে বি-পজিটিভ (B+) রক্তের প্রয়োজন হলে বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ ফরিদপুরের উদ্যোগে রক্তদাতা সংগ্রহ করা হয়। পরে সংগঠনের ফরিদপুর মহানগর শাখার নির্বাহী সভাপতি সৌরভ সাহা স্বেচ্ছায় রক্তদান করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ ফরিদপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক শৌভিক সাহা।
সংগঠনের নেতৃবৃন্দ বলেন, মানবসেবাই তাদের অন্যতম লক্ষ্য। সমাজের অসহায় ও সংকটাপন্ন মানুষের পাশে দাঁড়াতে তারা সবসময় কাজ করে যাচ্ছেন। একই সঙ্গে তারা সুস্থ ও সচেতন নাগরিকদের স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান।
স্থানীয়রা এ ধরনের মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, স্বেচ্ছায় রক্তদান একজন মানুষের জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তার মহৎ এ উদ্যোগ অন্যদেরও রক্তদানে উদ্বুদ্ধ করবে।
বাংলাদেশ সময়: ১৮:৫২:৩৪ ১১ বার পঠিত