মাদারীপুরের ডাসারে মিথ্যা মামলার প্রতিবাদে সুশীল ও যুব সমাজের মানববন্ধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » মাদারীপুরের ডাসারে মিথ্যা মামলার প্রতিবাদে সুশীল ও যুব সমাজের মানববন্ধন
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬



মাদারীপুরের ডাসারে মিথ্যা মামলার প্রতিবাদে সুশীল ও যুব সমাজের মানববন্ধন

কালকিনি ও ডাসার প্রতিনিধি : মাদারীপুরের ডাসারে মাদক সেবনকারি কর্তৃক হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ১১ জুন বৃহস্পতিবার বিকেলে মিথ্যা মামলার প্রতিবাদে ফুঁসে উঠেছে স্থানীয় জনগণ। এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আজ এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সুশীল সমাজ এবং যুব সমাজের যৌথ উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এ সময় আন্দোলনকারীরা মিথ্যা মামলার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে তা প্রত্যাহারের দাবি তোলেন।
মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও যুব সমাজের প্রতিনিধিরা বলেন, পশ্চিম পুয়ালি গ্রামের কাঠের পুল এলাকায় চিহ্নিত মাদকসেবী জাহিদুল ইসলাম ওরফে ইরান ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদকসহ নানা অপকর্ম চালিয়ে আসছিল। তাদের এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে ওই মাদকসেবী সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে এলাকার নিরীহ ও সম্মানিত ব্যক্তিদের নামে একটি মিথ্যা মামলা দায়ের করে।

বক্তারা অভিযোগ করেন ভূরঘাটা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নজরুল ইসলাম মুন্সী ও মোঃ শাহীন হাওলাদার সহ বেশ কয়েকজনের নামে যে মামলাটি করেছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন তাই তারা এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান। ইরানের উদ্দেশ্য হলো মাদক কারবারিদের বিরুদ্ধে যারা কথা বলে, তাদের মুখ বন্ধ করা।

এই মিথ্যা মামলার কারণে এলাকার শান্তিপ্রিয় যুব সমাজ ও সুশীল সমাজের ব্যক্তিরা সামাজিক ও মানসিকভাবে হয়রানির শিকার হচ্ছেন। এসময় বক্তব্য রাখেন বনগ্রাম খাদেমুল ইসলামিয়া সুন্নাতিয়া মাদ্রাসার মহতামিম মাওলানা আব্দুল বারি, গোপালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক মাতুব্বর, সমাজসেবক মতিউর রহমান বাদল কাজী, গণমাধ্যম কর্মী মোহাম্মদ মিজানুর রহমান, মোহাম্মদ জাফরুল হাসান ও মোঃ আতিকুর রহমান আজাদ প্রমুখ। উক্ত মানববন্ধন অনুষ্ঠানে স্থানীয় যুব সমাজ, শিক্ষক, রাজনীতিবিদ, আলেম সমাজসহ কয়েক শত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মানববন্ধন শেষে একটি প্রতিবাদ মিছিল এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাঠের পুল চত্বরে এসে শেষ হয়।

বাংলাদেশ সময়: ২২:৫৮:০৬   ১০৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার
ফতুল্লায় ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রূপগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ১০ মাদকসেবীর কারাদণ্ড
জিয়া হলে সাতদিন চলবে বৃক্ষমেলা, ঘুরে দেখার আহ্বান ডিসির
বন্দরে প্রধানমন্ত্রীর তহবিলের চেক পেলেন ৩৪০ অসচ্ছল পরিবার
আলফাডাঙ্গায় উপজেলা প্রশাসনের মানবিক উদ্যোগে নতুন স্কুলব্যাগে উচ্ছ্বসিত দুর্গম এলাকার প্রায় ৫০০ শিক্ষার্থীরা
নির্ভুল ও হালনাগাদ মানচিত্র জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা
প্রকল্পে কোনো অনিয়ম পরিলক্ষিত হলে টেন্ডার বাতিল করা হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী
স্বচ্ছ ও কার্যকর কার্বন মার্কেট গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ