জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের

প্রথম পাতা » ছবি গ্যালারী » জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬



জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে জ্বালানি খাতের দীর্ঘমেয়াদি সহযোগিতা জোরদার, বৈশ্বিক সরবরাহ চেইনের চ্যালেঞ্জ মোকাবিলা এবং প্রযুক্তিগত অংশীদারিত্ব বৃদ্ধির লক্ষ্যে ১০ জুন ওয়াশিংটন ডিসিতে এক উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

এই গুরুত্বপূর্ণ বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দেন দেশটির নবনিযুক্ত আন্ডার সেক্রেটারি অব এনার্জি মিস্টার কাইল হাউসভিট।

অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে দুদেশের জ্বালানি নিরাপত্তা, অবকাঠামোগত উন্নয়ন এবং আধুনিক জ্বালানি প্রযুক্তির আদান-প্রদান নিয়ে ফলপ্রসূ ও বিস্তারিত আলোচনা হয়েছে।

বৈঠকে আমেরিকায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলামও উপস্থিত ছিলেন।

জ্বালানি খাতে সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলোচনার জন্য প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

বাংলাদেশ সময়: ২৩:৩৬:০৬   ১৫৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিনেমা সমাজের মানসিকতা পরিবর্তনের শক্তিশালী মাধ্যম : তথ্য মন্ত্রী
সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী
অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
ভিয়েনায় আইএইএ-এর উপ-মহাপরিচালকের সাথে বিজ্ঞান ও প্রযুক্তি সচিবের সাক্ষাৎ
বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্পে চীনের বিনিয়োগের আগ্রহ
প্রাথমিকের কারিকুলামে ১২ মাসে ১২ জীবনঘনিষ্ঠ থিম যুক্ত করা হবে: ববি হাজ্জাজ
শিক্ষার্থীদের চাকরিপ্রার্থী নয়, উদ্ভাবক হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার
আগামীতে দেশ গড়ার মূল দায়িত্ব মেধাবী শিক্ষার্থীদের পালন করতে হবে - পার্বত্য মন্ত্রী
সরিষাবাড়ীতে ডীপলেড ল্যাবরেটরিজের ডাক্তার কনফারেন্স ও চিকিৎসা সেমিনার অনুষ্ঠিত
সরিষাবাড়ীতে সড়ক সংস্কার কাজ বন্ধ, খানাখন্দে চরম জনদুর্দশা, দুর্ঘটনার ঝুঁকি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ