ফরিদপুরে কেপিআই ও পুলিশ ইউনিট পরিদর্শন করলেন অতিরিক্ত ডিআইজি

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে কেপিআই ও পুলিশ ইউনিট পরিদর্শন করলেন অতিরিক্ত ডিআইজি
শুক্রবার, ১২ জুন ২০২৬



ফরিদপুরে কেপিআই ও পুলিশ ইউনিট পরিদর্শন করলেন অতিরিক্ত ডিআইজি

ফরিদপুর জেলা প্রতিনিধি : ঢাকা রেঞ্জ, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মো. সায়ফুজ্জামান ফারুকী ফরিদপুর জেলার গুরুত্বপূর্ণ কেপিআই (KPI) এবং জেলা পুলিশের বিভিন্ন ইউনিট পরিদর্শন করেছেন। গতকাল
বৃহস্পতিবার দুই দিনের সফরের অংশ হিসেবে তিনি ফরিদপুর জেলার গুরুত্বপূর্ণ কেপিআই, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিস, নগরকান্দা থানা ও নগরকান্দা সার্কেল অফিস সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, পিপিএম।
পরিদর্শনকালে অতিরিক্ত ডিআইজি সংশ্লিষ্ট ইউনিটগুলোর দাপ্তরিক কার্যক্রম, নথিপত্র সংরক্ষণ ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। তিনি দায়িত্বরত পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি জনগণের প্রতি সর্বোচ্চ সেবামনোভাব নিয়ে কাজ করার নির্দেশনা প্রদান করেন।
এ সময় তিনি ইউনিটগুলোর কার্যক্রমের বিভিন্ন দিক পর্যালোচনা করে আইন-শৃঙ্খলা রক্ষায় আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান। পরিদর্শন শেষে তিনি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং প্রদত্ত নির্দেশনাগুলোর বাস্তবায়ন অগ্রগতি নিয়মিতভাবে পর্যবেক্ষণের জন্য সংশ্লিষ্ট ইউনিট ইনচার্জদের নির্দেশ দেন।
পরিদর্শনের সময় কেপিআই ও ফরিদপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:১৯:৪১   ১৪৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আত্মকর্মসংস্থানের নতুন সম্ভাবনা: নারায়ণগঞ্জ সদরে মাশরুম চাষ প্রশিক্ষণের ২য় ব্যাচ শুরু
টেক্সটাইল ও অ্যাপারেল বাণিজ্য প্রসারে পাকিস্তান হাইকমিশনারের সঙ্গে বিকেএমইএ সভাপতির বৈঠক
অপহরণ মামলার পর নিরাপত্তা চেয়ে জেলা ম্যাজিস্ট্রেটের দ্বারস্থ ব্যবসায়ী সোহাগ
পাঁচ গোলের রোমাঞ্চে ইংল্যান্ডকে হারালো স্পেন
দেশের স্বার্থকে প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে : মাহদী আমিন
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
আজকের রাশিফল
ভাঙ্গায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১৫
ডাসারে সাবেক ইউপি চেয়ারম্যান বিভূতি গ্রেফতার
আজ বিশ্ব পর্যটন দিবস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ