মধুখালীতে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্পের উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » মধুখালীতে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্পের উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি অনুষ্ঠিত
শুক্রবার, ১২ জুন ২০২৬



মধুখালীতে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্পের উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি অনুষ্ঠিত

মধুখালী উপজেলা প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ১২ জুন শুক্রবার সকাল ১০ টা থেকে দুপুর ১২ পর্যন্ত উপজেলা মাল্টিপারপাস হলরুমে ২০ টি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রতিটা স্টলে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান তাদের আধুনিক বিজ্ঞান প্রযুক্তি ও চিন্তা ধারা প্রদর্শন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর ১ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. মোঃ ইলিয়াস মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মধুখালী উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজ,মধুখালী উপজেলা জামাতে আমির মাওলানা মোঃ আলিমুজ্জামান, মধুখালী উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, উপজেলা আইসিটি কর্মকর্তা দিরেন্দ্রনাথ বিশ্বাস, জেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার রাশেদুল ইসলাম।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী শিক্ষক শরিফা তামান্না ও মনিরুল ইসলাম।
প্রদর্শনীতে মধুখালী সরকারি আইনুদ্দীন কলেজ প্রথম, দিঘলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দ্বিতীয়,কোরকদী রাস বিহারী উচ্চ বিদ্যালয় তৃতীয় হওয়ার গৌরব অর্জন করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেয়া হয়।

বাংলাদেশ সময়: ১৬:৪৫:৩১   ১১১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব, উৎসবমুখর নারায়ণগঞ্জ
ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
আগামীকাল নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান
দুর্গাপূজায় শান্তি ও সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ : গয়েশ্বর চন্দ্র রায়
দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেন আইনমন্ত্রী
সব ধর্মের বিশ্বাস ও আচার-অনুষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
বন্দরে মাকসুদা হত্যা: আদালতে প্রধান আসামি সাদ্দামের স্বীকারোক্তী
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ