সদরপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » সদরপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত
শুক্রবার, ১২ জুন ২০২৬



সদরপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এছাড়া মাধ্যমিক শিক্ষার্থীদের বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(১২ জানুয়ারী) সকাল ১০ টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওনের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জেল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর- ৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল।

অনুষ্ঠানে প্রধান অতিথীর বক্তব্যে শহিদুল ইসলাম বাবুল বলেন, পৃথিবী আজ হাতের মুঠোয় চলে এসেছে। বিজ্ঞানের কল্যানে আজ উত্তর মেরু থেকে দক্ষিন মেরু পর্যন্ত যেকোন ঘটনার খবর আমরা মুহুর্তের মধ্যে জানতে পারছি। সাহিত্য চর্চা সভ্যতাকে উন্নত করে আর বিজ্ঞান চর্চা জাতীকে উন্নত ও কল্যান দান করেন।

তিনি আরো বলেন,বিজ্ঞানের যত উন্নত হবে মানুষের জীবনযাত্রা তত সহজ হবে। একসময় আবহাওয়ার খবর শোনার জন্য আমাদের রেডিওর সামনে বসে থাকতে হইতো, আর আজ কোথায় কখন ঝড় বৃস্টি হচ্ছে আমরা তার লাইভ দেখতে পাচ্ছি। এ সবই সম্ভব হয়েছে বিজ্ঞানের উন্নতির জন্য। তাই জাতীকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে স্কুল জীবন থেকেই বিজ্ঞানের চর্চা শুরু করতে হবে৷

অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার(ভূমী) রিফাত আনজুম পিয়া, প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ সব্যসাচী মজুমদার, সমাজসেবা কর্মকর্তা কাজী শামীম, কৃষি কর্মকর্তা হাবিবুল বাশার চৌধুরী, উপজেলা বিএনপির আহবায়ক কাজী বদরুতজ্জামান বদু,সদস্যসচিব তরিকুল ইসলাম কবির মোল্যা সহ বিভিন্ন মাধ্যমিক স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়৷

পরিশেষে সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল শিক্ষার্থীদের বিজ্ঞান মেলার বিভিন্ন প্রজেক্ট ঘুরে ঘুরে দেখেন এবং বিজ্ঞান চর্চায় আয়োজকদের উৎসাহ প্রদান করেন।

বাংলাদেশ সময়: ১৭:০০:২৫   ২৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন এমপি খোকন তালুকদার ও সানজিদা ইসলাম
সদরপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত
চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারাল দক্ষিণ কোরিয়া
সামষ্টিক অর্থনীতির প্রায় সব সূচকই চাপের মুখে : সিপিডি
সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
মধুখালীতে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্পের উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি অনুষ্ঠিত
কালকিনিতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ,আহত ২০
আমরা মিলেমিশে কাজ করব : ভারতের নতুন হাইকমিশনার
দাপট দেখিয়ে বিশ্বকাপে যাত্রা শুরু করল মেক্সিকো
মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংস করে দিতে পারে — অ্যাডভোকেট হেমায়েত হোসেন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ