শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন এমপি খোকন তালুকদার ও সানজিদা ইসলাম

প্রথম পাতা » ছবি গ্যালারী » শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন এমপি খোকন তালুকদার ও সানজিদা ইসলাম
শুক্রবার, ১২ জুন ২০২৬



শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন এমপি খোকন তালুকদার ও সানজিদা ইসলাম

কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধি : শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত হয়েছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান তালুকদার খোকন এবং সংরক্ষিত মহিলা আসন-১৬ এর সংসদ সদস্য মিজ্ সানজিদা ইসলাম।
​

বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান তাঁদের এই মনোনয়ন প্রদান করেছেন। গত ০২ জুন বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের মানব সম্পদ শাখা-১ এর সিনিয়র সহকারী সচিব ফাতিমা আজরিন তন্মী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
​

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১’ এর ১৮(১)(খ) ধারা মোতাবেক জাতীয় সংসদের স্পিকারের সুপারিশক্রমে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী এই মনোনয়ন চূড়ান্ত করেছেন। আগামী ২ বছরের জন্য তাঁরা এই পদে দায়িত্ব পালন করবেন।
​

মাদারীপুর-৩ আসনের জনপ্রিয় সংসদ সদস্য আনিছুর রহমান তালুকদার খোকন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত হওয়ায় তাঁর নির্বাচনী এলাকা কালকিনি ও ডাসারসহ গোটা মাদারীপুরে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ জনগণ এই মূল্যায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
​

এক প্রতিক্রিয়ায় সংসদ সদস্য খোকন তালুকদার বলেন, প্রধানমন্ত্রী আমার ওপর যে আস্থা রেখে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন, আমি অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে তা পালন করার চেষ্টা করব। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান উন্নয়নে এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রগতিতে আমি আমার সর্বোচ্চ ভূমিকা রাখব।”

বাংলাদেশ সময়: ১৭:০৪:২৯   ১৪৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


৪ দিনের সফরে বাংলাদেশের সাংস্কৃতিক প্রতিনিধিদল ইসলামাবাদে
ঢাকার ২৫৭ পূজামণ্ডপে ২৪ ঘণ্টা নজরদারি করবে ডিএমপি: কমিশনার
এল ক্লাসিকোতে ‘বিশেষ’ জার্সি’ পড়ে খেলতে মাঠে নামবে বার্সেলোনা
দেড় বছরে অন্তর্বর্তী সরকার যে ক্ষতি করেছে তা বর্ণনা দেওয়া যাবে না- পর্যটনমন্ত্রী
বর্তমান সরকার মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের মধ্যে ভেদাভেদ করে না - প্রতিমন্ত্রী শাহে আলম
বিরোধী দল রাজনৈতিক দলের মতো আচরণ করছে না, মনে হয় একটি সমিতি’ - এমপি খোকন তালুকদার
মধুখালীতে কিশোরীকে ধর্ষণের অভিযোগ,গ্রেফতার -১
তরুণদের নেতৃত্বেই গড়ে উঠবে ভবিষ্যতের বাংলাদেশ- ডেপুটি স্পীকার
‘পাক-আমেরিকা যুদ্ধ হলে পাকিস্তানের পাশে থাকব’! বিতর্কিত মন্তব্য রাজস্থানের বিজেপি সভাপতির
ইতিহাসের এই দিনে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ