সরিষাবাড়ীতে কিশোরীকে ধর্ষণ: অভিযুক্ত যুবক গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে কিশোরীকে ধর্ষণ: অভিযুক্ত যুবক গ্রেফতার
শুক্রবার, ১২ জুন ২০২৬



সরিষাবাড়ীতে কিশোরীকে ধর্ষণ: অভিযুক্ত যুবক গ্রেফতার

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ঘরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে ইব্রাহিম (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব-১৪। গ্রেফতারকৃত আসামীকে প্রয়োজনীয় পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

​গ্রেফতারকৃত ইব্রাহিম সরিষাবাড়ী থানার কুমারপাড়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে। সে পেশায় একজন গাড়িচালক।

​পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম চাঁদনী গাজীপুরে একটি তৈরি পোশাক কারখানায় চাকরি করে। আসামী ইব্রাহিমও গাজীপুরে গাড়ি চালায়। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তারা উভয়েই গ্রামের বাড়িতে এসেছিল। প্রতিবেশী হওয়ার সুবাদে তাদের মধ্যে পূর্বপরিচয় ছিল।

​গত বৃহস্পতিবার (৪ জুন) বিকেল আনুমানিক ৪টার সময় আসামীর মা তার মামার বাড়িতে যান। এই সুযোগে ফাঁকা বাড়িতে ইব্রাহিম তার ব্যবহৃত মোবাইল নম্বর থেকে কল করে ভিকটিম চাঁদনীকে ডেকে নেয়। বাড়িতে কোনো লোকজন না থাকার সুযোগে ভিকটিমকে ফুসলিয়ে ঘরের ভেতর নিয়ে দরজা বন্ধ করে দেয় এবং তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে।

​এ ঘটনায় ভিকটিমের পরিবার সরিষাবাড়ী থানায় ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় একটি মামলা (মামলা নং-০৪, তারিখ: ০৫/০৬/২৬ইং) দায়ের করেন।

​মামলা দায়েরের পর গতকাল বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যা আনুমানিক ৭ টার সময় র‍্যাব-১৪ (জামালপুর) অভিযান চালিয়ে আসামী ইব্রাহিমকে গ্রেফতার করে সরিষাবাড়ী থানায় সোপর্দ করে।

​সরিষাবাড়ী থানা পুলিশ জানায়, গ্রেফতারের পর আসামীকে থানা হেফাজতে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধি (ফৌঃ কাঃ বিঃ) ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদানের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে আসামী একেক সময় একেক রকম অসংলগ্ন কথা বলে। তবে প্রাথমিক তদন্ত ও সাক্ষ্য-প্রমাণে ঘটনার সত্যতা পাওয়া গেছে।

​মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, চাঞ্চল্যকর এই ধর্ষণ মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামীকে জেলহাজতে আটকে রাখার আবেদন জানিয়ে আজ শুক্রবার সকালে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০:৪৯:৫৬   ১৭৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আশেক মাহমুদ কলেজের হোস্টেল প্রাঙ্গণ থেকে অজ্ঞাত তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার
জামায়াতে ইসলামী বারবার মানুষের সঙ্গে মোনাফেকি করছে : রিজভী
দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালেন সমাজকল্যাণমন্ত্রী
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য ও শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির
কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী
ফ্যাসিস্টদের হাত থেকে দেশকে রক্ষা করতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান হুইপ দুলুর
ইয়ামালের জোড়া গোল, বার্সেলোনার পাঁচে পাঁচ
প্রধানমন্ত্রী স্রোতের বিরুদ্ধে গিয়ে আমাদের নিয়ে সাঁতার কাটছেন : গণপূর্তমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ