![]()
ফরিদপুর জেলা প্রতিনিধি : বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি ফরিদপুর জেলা শাখার উদ্যোগে গতকাল শনিবার এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা সভাপতি অ্যাডভোকেট বিশ্বজিৎ গাঙ্গুলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় জেলার বিভিন্ন পর্যায়ের আইনজীবীরা অংশগ্রহণ করেন।
কর্মশালার উদ্বোধন করেন সিনিয়র অ্যাডভোকেট ও বীর মুক্তিযোদ্ধা শরীফ কায়সার রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আলী আশরাফ নান্নু।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক গাজী শাহীদুজ্জামান লিটন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট মানবাধিকার কর্মী ও ব্লাস্ট ফরিদপুর ইউনিটের সমন্বয়ক অ্যাডভোকেট শিপ্রা গোস্বামী এবং গণতান্ত্রিক আইনজীবী সমিতির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মাহবুব রহমান।
প্রশিক্ষণ কর্মশালায় জেলার প্রায় ৭৫ জন আইনজীবী অংশগ্রহণ করেন। এ সময় ফরিদপুর জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য অ্যাডভোকেট শফিউদ্দিন মুন্সি, অ্যাডভোকেট মানিক মজুমদার, অ্যাডভোকেট রফিকুল ইসলাম, অ্যাডভোকেট এস এম সুরুজ্জামান মুকুল, অ্যাডভোকেট মুহাজির হোসেন চৌধুরী হিমেল, অ্যাডভোকেট নাজমুল হাসান, অ্যাডভোকেট হোসনেয়ারা আফরিন, অ্যাডভোকেট চিত্ত রঞ্জন বিশ্বাসসহ অন্যান্য আইনজীবীরা উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে আইন পেশায় দক্ষতা বৃদ্ধি, মানবাধিকার সুরক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং পেশাগত দায়িত্ব পালনে আইনজীবীদের আরও সচেতন ও কার্যকর ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সোহানুর রহমান সোহান। প্রশিক্ষণ কর্মশালাটি অংশগ্রহণকারী আইনজীবীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
বাংলাদেশ সময়: ১৬:০১:০৪ ৯ বার পঠিত