ফরিদপুরে বিশ্ব মাসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে বিশ্ব মাসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
রবিবার, ১৪ জুন ২০২৬



ফরিদপুরে বিশ্ব মাসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা

ফরিদপুর জেলা প্রতিনিধি : বিশ্ব মাসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ফরিদপুর সদর উপজেলার গোয়ালচামট খোদাবক্স রোড এলাকায় কিশোরী ও প্রাপ্তবয়স্ক নারীদের নিয়ে মাসিক স্বাস্থ্য সুরক্ষা ও বয়ঃসন্ধিকালীন পরিবর্তনে অভিভাবকদের ভূমিকা বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার আয়োজিত এ সভায় মাসিক স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, বয়ঃসন্ধিকালের শারীরিক ও মানসিক পরিবর্তন সম্পর্কে ধারণা প্রদান এবং কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় অভিভাবকদের দায়িত্ব ও করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন শাখার সম্মানিত জেলা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বাসুদেব দাস এবং শাখার কো-অর্ডিনেটর (প্রোগ্রাম) সীমা আক্তার। বক্তারা মাসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সামাজিক কুসংস্কার ও সংকোচ দূর করে স্বাস্থ্যসম্মত আচরণ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানটি সফলভাবে বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন উক্ত এলাকার আরএইচপি সীমা রানী সাহা। সভায় স্থানীয় কিশোরী ও নারীরা অংশগ্রহণ করেন এবং স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

বাংলাদেশ সময়: ১৬:০২:৫৩   ১০৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জাপানের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর
আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী
আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী
ত্রয়োদশ জাতীয় সংসদের ডাক, টেলিযোগাযোগ ও তথ‌্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
সরকারি প্রতিষ্ঠান কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত
পর্যটন অংশীদারিত্ব সুদৃঢ় করতে টোকিওতে বাংলাদেশ ট্যুরিজম সেমিনার অনুষ্ঠিত
১০ জনের চেক প্রতিরোধ ভেঙে ইংল্যান্ডের প্রথম জয়
ক্রোয়েশিয়াকে ৪-১ গোলে হারিয়ে নেশনস লিগে উড়ছে স্পেন
শিক্ষার্থীদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ না করার আহ্বান ঢাবি উপ-উপাচার্যের
বাংলাকিউআরে ৯০ দিনে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ