শত কোটির পথে ‘মাইকেল’

প্রথম পাতা » ছবি গ্যালারী » শত কোটির পথে ‘মাইকেল’
রবিবার, ১৪ জুন ২০২৬



শত কোটির পথে ‘মাইকেল’

বিশ্বজুড়ে দর্শকদের ব্যাপক সাড়া পেয়ে নতুন রেকর্ড গড়েছে পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনভিত্তিক চলচ্চিত্র ‘মাইকেল’। মুক্তির কয়েক সপ্তাহের মধ্যেই মিউজিক্যাল জীবনীচিত্রের ইতিহাসে সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রের স্বীকৃতি পেয়েছে সিনেমাটি।

গত ২৪ এপ্রিল মুক্তির পর থেকেই বিশ্বব্যাপী দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে সিনেমাটি। সর্বশেষ তথ্য অনুযায়ী, ‘মাইকেল’র বৈশ্বিক আয় ছাড়িয়েছে ৯১১ মিলিয়ন ডলার।

২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘বোহেমিয়ান র‍্যাপসোডি’র ৯১০ দশমিক ৯ মিলিয়ন ডলারের আয়কে পেছনে ফেলে নতুন রেকর্ড গড়েছে সিনেমাটি।

চলচ্চিত্র বিশ্লেষকদের ধারণা, খুব শিগগিরই ‘মাইকেল’ এক বিলিয়ন ডলার আয়ের মাইলফলক স্পর্শ করতে পারে। ইতিহাসের প্রথম সংগীতভিত্তিক জীবনীচিত্র জায়গা করে নেবে এক বিলিয়ন ডলারের ক্লাবে।

সিনেমাতে মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন তার ভাতিজা জাফার জ্যাকসন। তার অভিনয় দর্শক ও সমালোচকদের কাছ থেকে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

চলচ্চিত্রটি পরিচালনা করেছেন অ্যান্টোইন ফুকোয়া। এই সিনেমায় আরও অভিনয় করেছেন নিয়া লং, জুলিয়ানো ভালদি, কেলিন ডারেল জোনস, লরা হ্যারিয়ারসহ আরও অনেকে। প্রায় ২০০ মিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত এ চলচ্চিত্র এখন বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দুতে।

মুক্তির পর ‘মাইকেল’ বক্স অফিস হিটের পাশাপাশি দর্শকপ্রিয়তা ও সাংস্কৃতিক প্রভাবের ক্ষেত্রেও নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। একশ কোটি ডলারের ক্লাবে প্রবেশের অপেক্ষায় দিন গুনছেন ভক্ত ও অনুরাগীরা।

বাংলাদেশ সময়: ১৬:৫৩:৪৬   ৬৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সরিষাবাড়ীতে টিকিট কেটে মাছ ধরার ধুম, ১৩ হাজার ৫’শ টাকায় তিন বড়শি।
বাগদান সারলেন অনুভব-অনুশকা, বিয়ে কবে?
অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ বানানো হবে: আমিনুল হক
আমরা সামাজিক উন্নয়ন ও বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই: শিক্ষামন্ত্রী
দেশের পর্যটনকে খাতকে জনপ্রিয় করতে কাজ করেছে সরকার: পর্যটনমন্ত্রী
ফরিদপুরে মশলা জাতীয় ফসলের আধুনিক উৎপাদন কলাকৌশল বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
সদরপুরে ফুটবল খেলা উদ্বোধন করলেন এমপি বাবুল
গণহত্যার দায় নিয়ে শেখ হাসিনাকে কারাগারে যেতে হবে: আইনমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ