সোমবার, ১৫ জুন ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিকে স্বাগত জানাল হামলায় ক্ষতিগ্রস্ত জর্ডান-সংযুক্ত আরব আমিরাত

প্রথম পাতা » আন্তর্জাতিক » যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিকে স্বাগত জানাল হামলায় ক্ষতিগ্রস্ত জর্ডান-সংযুক্ত আরব আমিরাত
সোমবার, ১৫ জুন ২০২৬



যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিকে স্বাগত জানাল হামলায় ক্ষতিগ্রস্ত জর্ডান-সংযুক্ত আরব আমিরাত

ইরানের পাল্টা হামলায় ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত উভয়ই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিকে স্বাগত জানিয়েছে।

জর্ডান, যেখানে আল-আজরাক মার্কিন বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরান, এই চুক্তিটিকে আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা ও স্থিতিশীলতা পুনরুদ্ধারের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছে।

সংযুক্ত আরব আমিরাত এই চুক্তির পূর্ণ বাস্তবায়নের আহ্বান জানিয়েছে, যার মধ্যে রয়েছে অবিলম্বে সংঘাত বন্ধ করা এবং হরমুজ প্রণালীতে নৌচলাচলের স্বাধীনতা নিশ্চিত করা।

এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সংলাপ, কূটনীতি এবং আন্তর্জাতিক আইন মেনে চলার গুরুত্বের ওপর জোর দিয়েছে।

ইরানের হামলায় সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে যুক্ত নৌপরিবহণ এবং জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র-ইসরাইল। হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনিসহ শতাধিক মানুষ নিহত হন। ইরান পাল্টা হামলা হিসেবে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটি ও বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুসহ ইসরাইলে পাল্টা হামলা চালায়।

যুদ্ধ চলাকালীন ইরান বারবার এই অঞ্চলের অন্যান্য দেশগুলোকেও লক্ষ্যবস্তু করেছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তার ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে একটি পোস্টে ঘোষণা দেন, ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সঙ্গে চুক্তি এখন সম্পন্ন। সবাইকে অভিনন্দন।’ শুক্রবার চুক্তিটি স্বাক্ষরিত হবে বলেও জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৭:২৭:১৯   ১৫ বার পঠিত