![]()
ফরিদপুর জেলা প্রতিনিধি : পবিত্র সোমবতী অমাবস্যা উপলক্ষে গতকাল রাতে ফরিদপুর সদর হাসপাতাল সংলগ্ন ঐতিহ্যবাহী পুরাতন কালীবাড়িতে করুণাময়ী কালীকীর্তনের উদ্যোগে মাতৃবন্দনা ও ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে দেবী কালীর প্রতি শ্রদ্ধা নিবেদন, পূজা-অর্চনা এবং ভক্তিমূলক কীর্তন পরিবেশিত হয়। কীর্তনের সুরে পুরো মন্দির প্রাঙ্গণ ভক্তিময় ও আধ্যাত্মিক পরিবেশে মুখরিত হয়ে ওঠে। এ সময়
বিভিন্ন বয়সী নারী-পুরুষ ভক্তদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। ভক্তরা দেবী কালীর আশীর্বাদ কামনায় বিশেষ প্রার্থনায় অংশগ্রহণ করেন।
বাংলাদেশ সময়: ১৯:১০:১৭ ২১ বার পঠিত