সদরপুরে এলএসডি স্কিন রোগের প্রাদুর্ভাব, শতাধিক গবাদি পশু আক্রান্ত; দিশেহারা খামারিরা

প্রথম পাতা » ছবি গ্যালারী » সদরপুরে এলএসডি স্কিন রোগের প্রাদুর্ভাব, শতাধিক গবাদি পশু আক্রান্ত; দিশেহারা খামারিরা
সোমবার, ১৫ জুন ২০২৬



সদরপুরে এলএসডি স্কিন রোগের প্রাদুর্ভাব, শতাধিক গবাদি পশু আক্রান্ত; দিশেহারা খামারিরা

সদরপুর ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলার হাট কৃষ্ণপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গবাদি পশুর মধ্যে এলএসডি (লাম্পি স্কিন ডিজিজ) ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এতে শতাধিক গরু আক্রান্ত হয়েছে এবং কয়েকটি খামারে গরু মারা যাওয়ার খবর পাওয়া গেছে। এ অবস্থায় চরম উদ্বেগ ও দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় খামারিরা।
খামারিদের অভিযোগ, সময়মতো পর্যাপ্ত ভ্যাকসিন সরবরাহ করা হলে এভাবে গবাদি পশু আক্রান্ত হতো না। তারা দ্রুত ভ্যাকসিন সরবরাহ ও প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে প্রাণিসম্পদ বিভাগের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে সদরপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সব্যসাচী মজুমদার বলেন, “বর্ষা মৌসুমে এলএসডি রোগের প্রকোপ সাধারণত বৃদ্ধি পায়। সরকারি পর্যায়ে ভ্যাকসিনের সরবরাহ সীমিত থাকায় সব এলাকায় একসঙ্গে দেওয়া সম্ভব হয় না। তবে নতুন ভ্যাকসিন বরাদ্দ পাওয়া গেলে আক্রান্ত ও ঝুঁকিপূর্ণ এলাকার গবাদি পশুকে দ্রুত টিকাদানের ব্যবস্থা করা হবে।”
এদিকে গবাদি পশুর রোগের বিস্তার রোধে জরুরি পদক্ষেপ গ্রহণ এবং খামারিদের পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

বাংলাদেশ সময়: ১৯:২২:৩৫   ১২৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ডেঙ্গু আক্রান্ত হয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
তুরস্ককে হারিয়ে প্রথম জয় ইতালির
ফ্যাসিস্ট হাসিনাকে ফেরাতে গুপ্ত-নিষিদ্ধদের ষড়যন্ত্র চলছে : মীর শাহে আলম
৬ গোলের রোমাঞ্চকর ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতল ব্রাজিল
অনিয়মের জন্য ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল
অফশোর জ্বালানি সম্ভাবনা তুলে ধরল বাংলাদেশ
সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আইনি সহায়তা জোরদারে আইনমন্ত্রীর গুরুত্বারোপ
পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ সম্প্রসারণ ও আধুনিক শিক্ষার সুযোগ নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর - পার্বত্য মন্ত্রী ও প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ