![]()
পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি বলেছেন, সময়ের সাথে সাথে মানুষের উন্নয়নের পাশাপাশি জটিলতাও বৃদ্ধি পাচ্ছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) দ্রুত বিকাশ ঘটছে। কৃত্রিম বুদ্ধিমত্তা দ্রুত ও দক্ষভাবে সমস্যার সমাধান দিচ্ছে।
তিনি বলেন, জ্ঞানভিত্তিক, দক্ষ ও টেকসই বাংলাদেশ বিনির্মাণে এআই’কে কাজে লাগাতে হবে।
সোমবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) Education Research and Development in the Ai Era শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
পানিসম্পদ মন্ত্রী আরও বলেন, বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে জটিল তথ্য বিশ্লেষণ, বিভিন্ন খেলা এবং তাৎক্ষণিক জ্ঞান সরবরাহসহ নানা ক্ষেত্রে ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। এআই’কে মানুষের বিকল্প না ভেবে মানুষের সক্ষমতাকে আরও বাড়িয়ে তুলতে হবে।
এ্যানি চৌধুরী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর বুদ্ধিমত্তা ও জ্ঞানভিত্তিক আধুনিক চিন্তাধারা উন্নয়নের সকল ক্ষেত্রে কাজে লাগানোর চেষ্টা করছেন। শিক্ষা, গবেষণা ও উন্নয়নে এআই’কে কিভাবে কাজে লাগানো যায় তা খুঁজে বের করার আহ্বান জানান মন্ত্রী।
বুয়েটের Institute of Appropriate Technology (IAT) আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন বুয়েটের উপাচার্য প্রফেসর ড. একরামুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. আব্দুল হাসিব চৌধুরী, মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ড. রফিকুল গণি।
বাংলাদেশ সময়: ২৩:৩৬:২৬ ১৭ বার পঠিত