ভূমিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভূমিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
সোমবার, ১৫ জুন ২০২৬



ভূমিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন সাক্ষাৎ করেন। সোমবার (১৫ জুন) মন্ত্রণালয়ে মন্ত্রীর অফিসকক্ষে এ সাক্ষাৎ হয়। সাক্ষাতে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও সুদৃঢ় সম্পর্ক বিদ্যমান। তিনি শিক্ষা, প্রযুক্তিগত সহযোগিতা, বৃত্তিমূলক প্রশিক্ষণ এবং গবেষণার ক্ষেত্রে দুই দেশের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ও সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান।

প্রতিমন্ত্রী বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনা ও এর আধুনিকীকরণের বিভিন্ন পরিকল্পনার ব্যাপারে রাষ্ট্রদূতকে অবহিত করেন।

ভূমিসেবা আধুনিকীকরণের কার্যক্রমকে বাংলাদেশের অসাধারণ অর্জন হিসেবে উল্লেখ্য করে প্রতিমন্ত্রী বলেন, সার্ভিস ডিজিটালাইজেশন জনগণকে ক্ষমতায়িত করে এবং সরকারি উদ্যোগের স্বচ্ছতা বাড়ায়। কারণ, এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বহুলাংশে কমে যায়। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে যুক্তরাষ্ট্র যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এ সময় রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, নির্বাচিত সরকারের দায়িত্ব গ্রহণ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ধারাকে আরও গতিশীল করবে বলে আশা প্রকাশ করেন। গণতন্ত্রকে সুসংহত করা, মানবাধিকার সুরক্ষা এবং আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে অতীতে যুক্তরাষ্ট্র যেভাবে সহযোগিতা করেছে, ভবিষ্যতেও সেই সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে ভূমি মন্ত্রণালয় ও যুক্তরাষ্ট্র দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৪২:১০   ১৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


স্পেনের বিপক্ষে কেপ ভার্দের স্মরণীয় ড্র
আল কোরআন ও আল হাদিস
দেশের জনগণ আধিপত্যবাদের কাছে মাথানত করেনি, করবে না: গোলাম পরওয়ার
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
ভূমিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
জ্ঞানভিত্তিক, দক্ষ ও টেকসই বাংলাদেশ বিনির্মাণে এআই কে কাজে লাগাতে হবে - পানিসম্পদ মন্ত্রী
বাজেটের প্রভাব পড়েনি নিত্যপণ্যে, বাজারে সরবরাহ সন্তোষজনক - বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
দেশে নিবন্ধিত মোটরসাইকেল প্রায় ৫০ লাখ : সড়ক পরিবহন মন্ত্রী
সংসদে ২০২৫-২৬ অর্থবছরের ৫৬ হাজার ১১৭ কোটি টাকার সম্পূরক বাজেট পাস
বাংলাদেশ ও যুক্তরাজ্যের সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ