মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

রাষ্ট্র এখন আর গণমাধ্যমকে চোখ রাঙায় না: তথ্যমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাষ্ট্র এখন আর গণমাধ্যমকে চোখ রাঙায় না: তথ্যমন্ত্রী
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬



রাষ্ট্র এখন আর গণমাধ্যমকে চোখ রাঙায় না: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, অতীতের মতো রাষ্ট্র এখন আর গণমাধ্যমকে চোখ রাঙায় না বরং যেকোনো সমস্যা সমাধানে সহযোগী হতে চায়। এটাই ফ্যাসিবাদের সঙ্গে পার্থক্য।

মঙ্গলবার (১৬ জুন) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার সংবাদিকদের পেশাগত মর্যাদা নিশ্চিতে কাজ করছে। গণমাধ্যমের সব সমস্যাকে একটা জায়গায় এনে সমাধানের চেষ্টা করা হচ্ছে। গণমাধ্যম কমিশন যদি দাঁড় করানো যায়, তবে সেটি হবে ফ্যাসিবাদ পরবর্তী সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান।

তিনি বলেন, অতীতের ফ্যাসিবাদ বারবার পাঠ করা দরকার। তখন সেটা এন্টিভাইরাস হিসেবে কাজ করবে।

সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বন্ধ হয়ে যাওয়া সংবাদপত্র পুনরায় চালুর কথা বলেন।

তিনি বলেন, বর্তমান সরকার সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিতে কাজ করছে। অন্যদিকে মালিকপক্ষের লোকেরা অনেক সাংবাদিকদের চাকরিচ্যুত করছেন।

সভায় ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, জাতীয় প্রেস ক্লাব এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:০০:৫৪   ১৭ বার পঠিত