বাধা-বিপত্তি এলেও উন্নয়নমূলক কাজ চলমান থাকবে

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাধা-বিপত্তি এলেও উন্নয়নমূলক কাজ চলমান থাকবে
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬



বাধা-বিপত্তি এলেও উন্নয়নমূলক কাজ চলমান থাকবে

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নগর উন্নয়নে জনসেবা কার্যক্রমে যতই বাধা-বিপত্তি ও ষড়যন্ত্র আসুক নগরবাসীকে সঙ্গে নিয়ে সব উন্নয়নমূলক ভাল কাজ চলমান থাকবে।

আজ মঙ্গলবার (১৬ জুন) রাজধানীর মিরপুরে আয়োজিত ‘শিশু সুরক্ষায়’ ও যুব কর্তৃক গৃহীত পদক্ষেপ প্রদর্শন মূলক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ওয়ার্ড ভিশনের উদ্যোগে আয়োজিত প্রদর্শনী অনুষ্ঠানে প্রশাসক আরো জানান, একটা পর্যায়ে গিয়ে আমি অবশ্যই সফল হব।

ডিএনসিসি প্রশাসক বলেন, ৪১ বছরের রাজনৈতিক জীবনে অনেক বাধা-বিপত্তি পেরিয়ে আজ আমি এখানে এসেছি। ভালো কাজের ক্ষেত্রে অনেক বাধা-বিপত্তি থাকে। এক্ষেত্রে থেমে গেলে চলবে না, এগিয়ে যেতে হবে।

তিনি অনুষ্ঠানে উপস্থিত সকল শিশু ও অভিভাবকদের নগর উন্নয়নে ভালো কাজ করার আহ্বান জানান। এছাড়া ভালো কাজের ক্ষেত্রে সবার পাশে থাকার অঙ্গীকার পুনঃব্যক্ত করেন মো. শফিকুল ইসলাম খান।

অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের প্রতিনিয়ত পরিশ্রম করে নগরবাসীর জন্য সচেতনতামূলক ও উন্নয়নমূলক সংবাদ প্রচারের জন্য ধন্যবাদ জানান এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের সব ভালো উদ্যোগ ও জনসেবামূলক কার্যক্রম সঠিকভাবে প্রচারের অনুরোধ জানান।

অনুষ্ঠানে আসা অভিভাবক এবং নগরবাসীকে বর্ষা মৌসুমে প্রত্যেককে বাসা-বাড়ি পরিষ্কার পরিচ্ছন্নসহ বাড়ির ছাদ, ছাদ বাগান ও অন্যান্য স্থানে জমে থাকা পানি ফেলে দেওয়ার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে সহযোগিতার আহ্বান জানান।

এ সময় প্রশাসক বলেন, ‘ক্লিন ঢাকা -গ্রীন ঢাকা’ সফল করতে হলে আগে নগরকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে এবং পরে সবুজায়ন করতে হবে।

এ সময় মানুষকে সচেতন করার পাশাপাশি সমাজের অসহায় মানুষদের সহযোগিতা করার জন্য ওয়ার্ড ভিশনকে ধন্যবাদ জানান এবং লেগুনা ও রিকশাসহ বিভিন্ন যানবাহনে কর্মরত শিশুদের জন্য ভালো কিছু করার আহ্বান জানান।

এর আগে প্রশাসক প্রদর্শনীতে বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং শিশুদের উদ্ভাবনী ক্ষমতা ও কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

বাংলাদেশ সময়: ১৫:০৪:১৩   ৮৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ডেঙ্গু আক্রান্ত হয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
তুরস্ককে হারিয়ে প্রথম জয় ইতালির
ফ্যাসিস্ট হাসিনাকে ফেরাতে গুপ্ত-নিষিদ্ধদের ষড়যন্ত্র চলছে : মীর শাহে আলম
৬ গোলের রোমাঞ্চকর ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতল ব্রাজিল
অনিয়মের জন্য ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল
অফশোর জ্বালানি সম্ভাবনা তুলে ধরল বাংলাদেশ
সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আইনি সহায়তা জোরদারে আইনমন্ত্রীর গুরুত্বারোপ
পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ সম্প্রসারণ ও আধুনিক শিক্ষার সুযোগ নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর - পার্বত্য মন্ত্রী ও প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ