বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকার বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

প্রথম পাতা » ছবি গ্যালারী » বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকার বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬



বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকার বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকার বিদ্যুৎ বিল পরিশোধ করেছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে নগরভবনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-১, ২, ৩ ও ৪-এর সংশ্লিষ্ট কর্মকর্তাদের হাতে ৬ কোটি ৬ লাখ টাকার চেক তুলে দেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। এর প্রায় পুরোটাই নগরবাসীকে দেওয়া স্ট্রিট লাইটের বকেয়া বিল।

চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিসিকের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জয়দেব বিশ্বাস, হিসাবরক্ষণ কর্মকর্তা আ ন ম মনসুফ, বিদ্যুৎ বিভাগের বিতরণ অঞ্চল সিলেটের প্রধান প্রকৌশলী মোহাম্মদ ইমাম হোসেন, বিউবোর পরিচালন ও সংরক্ষণ সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু জাহিদ মোহাম্মদ আনোয়ারুজ্জামান, বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আরাফাত, বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক, বিভাগ-৩-এর নির্বাহী প্রকৌশলী শামস ই আরেফিন এবং বিভাগ-৪-এর নির্বাহী প্রকৌশলী অনিক সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ সময় সিলেট সিটি কর্পোরেশন ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নগরীর বিদ্যুৎ সেবা আরও উন্নত করার বিষয়ে মতবিনিময় করেন।

বাংলাদেশ সময়: ১৭:২১:২৬   ১১৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী
প্রত্যেক ঘরে কর্মসংস্থান সৃষ্টিই সরকারের লক্ষ্য –যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
উৎপাদনশীলতা বাড়াতে সরকারি প্রকল্পে ওভারল্যাপিং বন্ধ করতে হবে - শিল্পমন্ত্রী
সদরপুর সরকারি কলেজে নবীনবরণ অনুষ্ঠিত শপথ গ্রহণের মধ্য দিয়ে নতুন শিক্ষার্থীদের বরণ, উৎসবে মুখর ক্যাম্পাস
সংসারে অভাব, স্ত্রীর সঙ্গে মনোমালিন্য; আলফাডাঙ্গায় যুবকের মৃত্যু
সদরপুরে কৃষকদের মাঝে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন
সালথায় নিষিদ্ধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, জব্দ ৫০টি
আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‍্যালি ও আলোচনা সভা
যে শর্তে রেখার সঙ্গে ‘সিলসিলা’ সিনেমায় কাজ করতে রাজি হন জয়া বচ্চন
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হবে আগামী অর্থবছরে : ত্রাণমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ