সরিষাবাড়ীতে যমুনা নদীতে অভিযান,অবৈধ বালু উত্তোলনের ড্রেজার ও পাইপ ধ্বংস

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে যমুনা নদীতে অভিযান,অবৈধ বালু উত্তোলনের ড্রেজার ও পাইপ ধ্বংস
বুধবার, ১৭ জুন ২০২৬



সরিষাবাড়ীতে যমুনা নদীতে অভিযান,অবৈধ বালু উত্তোলনের ড্রেজার ও পাইপ ধ্বংস

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এক বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানকালে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত বিপুল পরিমাণ পাইপ এবং ড্রেজার মেশিন গুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

​আজ বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার পিংনা বাজার, রাধানগর ও স্থানীয় আকর্ষণীয় পর্যটন কেন্দ্র ‘সানসেট পয়েন্ট’ সংলগ্ন যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিস্ আফরোজা আফসানা।

​নদী ও পরিবেশ রক্ষায় প্রশাসনের এই আকস্মিক অভিযানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

অভিযান প্রসঙ্গে সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিস্ আফরোজা আফসানা বলেন, “নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে যমুনার তীরবর্তী এলাকা, পিংনা বাজারসহ ফসলি জমি ও ঘরবাড়ি চরম ভাঙন ঝুঁকিতে পড়ছে। পরিবেশ ও সরকারি সম্পত্তি রক্ষায় আমাদের এই অভিযান। অবৈধ বালু ব্যবসায়ীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে প্রশাসনের এ রকম কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

অভিযানকালে উপজেলা প্রশাসনকে সহযোগিতা করেন স্থানীয় পুলিশ প্রশাসন ও আনসার সদস্যরা। বালু খেকো চক্রের বিরুদ্ধে প্রশাসনের এমন কঠোর অবস্থানে স্বস্তি ফিরেছে রাধানগর ও পিংনা নদী তীরবর্তী মানুষের মাঝে।

বাংলাদেশ সময়: ২৩:০০:৪৪   ১৪৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী
কালকিনিতে অবৈধ ৬ ড্রেজার ধ্বংস, একজনের কারাদণ্ড
সালথায় বরাদ্দের ২০০ বস্তা সার উধাও, ডিলারকে জরিমানা
সদরপুরে সপ্তম উপজেলা কাব ক্যাম্পুরী ও স্কাউটস সমাবেশ শুরু
ফরিদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগ, তদন্ত দাবি বঞ্চিতদের
ক্ষুদে শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজনে ইছাপাশা মাদ্রাসার অভিভাবক সমাবেশ
আলফাডাঙ্গায় স্বচ্ছতার ভিত্তিতে সার ডিলার নিয়োগের দাবিতে যুবদলের সংবাদ সম্মেলন
ড. ইউনূস কত চালাক, পে স্কেলও আমাদের ওপর চাপিয়ে গেছেন : মীর শাহে আলম
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
দুর্গাপূজা উপলক্ষে ৮৫টি মণ্ডপে অনুদান দিলেন রাসিক প্রশাসক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ