সরিষাবাড়ীতে পূর্ববিরোধের জেরে বসতবাড়িতে হামলা-লুটপাট, আহত ৪

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে পূর্ববিরোধের জেরে বসতবাড়িতে হামলা-লুটপাট, আহত ৪
বুধবার, ১৭ জুন ২০২৬



সরিষাবাড়ীতে পূর্ববিরোধের জেরে বসতবাড়িতে হামলা-লুটপাট, আহত ৪

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে চর বাঙালী গ্রামে পূর্ববিরোধের জেরে একটি বসতবাড়িতে হামলা, ভাঙচুর, মারধর এবং নগদ অর্থ ও স্বর্ণালংকার লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে সরিষাবাড়ী থানায় ৯ জনকে অভিযুক্ত করে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

​লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে যায়, বুধবার (১৭ জুন) সকাল আনুমানিক ৯টার দিকে পূর্ব পারিবারিক বিরোধের জেরে বেলাল সরদারের নেতৃত্বে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে ভুক্তভোগী ছাহেরা বানুর বাড়িতে হামলা চালায়।
​সৌদি প্রবাসী শাহীন মিয়া ও রাসেল মিয়ার বসতঘর, হামলাকারীরা টিনের বেড়া ভাঙচুর করে প্রায় দেড় লাখ টাকার ক্ষতিসাধন করে। নারীদের শ্লীলতাহানির চেষ্টা এবং ঘর থেকে স্বর্ণালংকার ও নগদ অর্থ ছিনিয়ে নেওয়ার অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।

​হামলায় ছাহেরা বানু (৫০), ফুলেজা বেগম (৪০), রাসেল মিয়া (২২) ও মমিন মিয়া (২০) আহত হয়েছেন। গুরুতর আহতদের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। হামলাকারীরা ঘটনাস্থল ছাড়ার আগে প্রাণনাশের হুমকি দেয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযোগকারী ও মৃত মোজাম্মেল হকের স্ত্রী ছাহেরা বানু বলেন, ​”আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।”

​প্রধান অভিযুক্ত বেলাল সরদারসহ অন্যান্যরা (রুবেল, কালু, রফিক, শফিক, সোহাগ, রোজিনা ও আব্দুর রহিম) তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি— রাসেল মিয়ার মাদক সেবন ও বিক্রির প্রতিবাদ করায় প্রথমে তাদের ওপর হামলা করা হয়েছিল। স্থানীয়ভাবে বিষয়টি নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও তারা জানান।

​সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন জানান, ​”ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

বাংলাদেশ সময়: ২২:৫৭:৩৫   ১৯০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী
কালকিনিতে অবৈধ ৬ ড্রেজার ধ্বংস, একজনের কারাদণ্ড
সালথায় বরাদ্দের ২০০ বস্তা সার উধাও, ডিলারকে জরিমানা
সদরপুরে সপ্তম উপজেলা কাব ক্যাম্পুরী ও স্কাউটস সমাবেশ শুরু
ফরিদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগ, তদন্ত দাবি বঞ্চিতদের
ক্ষুদে শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজনে ইছাপাশা মাদ্রাসার অভিভাবক সমাবেশ
আলফাডাঙ্গায় স্বচ্ছতার ভিত্তিতে সার ডিলার নিয়োগের দাবিতে যুবদলের সংবাদ সম্মেলন
ড. ইউনূস কত চালাক, পে স্কেলও আমাদের ওপর চাপিয়ে গেছেন : মীর শাহে আলম
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
দুর্গাপূজা উপলক্ষে ৮৫টি মণ্ডপে অনুদান দিলেন রাসিক প্রশাসক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ