বুধবার, ১৭ জুন ২০২৬

সরিষাবাড়ীতে হেরোইন ও ট্যাবেন্ডাসহ দুই মাদক কারবারি আটক

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে হেরোইন ও ট্যাবেন্ডাসহ দুই মাদক কারবারি আটক
বুধবার, ১৭ জুন ২০২৬



সরিষাবাড়ীতে হেরোইন ও ট্যাবেন্ডাসহ দুই মাদক কারবারি আটক

জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে পৃথক অভিযান চালিয়ে ৯ গ্রাম হেরোইন ও ১০ পিস ট্যাবেন্ডা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৭ জুন) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

​গ্রেফতারকৃতরা হলেন— উপজেলার ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা (পূর্বচর) এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে আব্দুর রাজ্জাক (৪৫) এবং শিমলা পল্লী (পূর্ব পাড়া) এলাকার মোঃ রবিউল ইসলাম তরফদারের ছেলে রোমেল তরফদার (৪৫)।

​পুলিশ সূত্রে জানা গেছে, মাদকের একটি বড় চালান কেনাবেচা হচ্ছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে সরিষাবাড়ী থানা পুলিশের পৃথক দুটি দল উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়। অভিযানে ৯ গ্রাম হেরোইনসহ আব্দুর রাজ্জাককে এবং ১০ পিস ক্ষতিকর ট্যাবেন্ডা ট্যাবলেটসহ রোমেল তরফদারকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ বুধবার (১৭ জুন) যথাযথ পুলিশ পাহারায় তাদের জামালপুর আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২৩:১৮:১৭   ১৮৩ বার পঠিত