![]()
আজ ১৫ নভেম্বর ২০২৬,রবিবার। ৩০ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়
ঘটনাবলি
৬৫৫ – উইনওয়েডের যুদ্ধ: মার্সিয়ার পেন্ডা নর্থামব্রিয়ার ওসউইউ-এর কাছে পরাজিত হন।
১৩১৫ – মরগার্টেনের যুদ্ধ: সুইস আইডগেনোসেনশ্যাফট প্রথম লিওপোল্ডের সেনাবাহিনীকে অতর্কিত আক্রমণ করে।
১৫৩২ – ইনকা সাম্রাজ্যে স্পেনীয় বিজয়: ফ্রান্সিসকো পিজারো-র নেতৃত্বে এর্নান্দো দে সোতো-র অধীন স্পেনীয় কনকুইস্তাদররা কাহামার্কার বাইরে ইনকা সম্রাট আতাহুয়ালপা-র সঙ্গে প্রথমবার সাক্ষাৎ করেন।
১৫৩৩ – ফ্রান্সিসকো পিজারো ইনকা সাম্রাজ্যের রাজধানী কুজকো-তে পৌঁছান।
১৬২১ – উত্তর ভারতের কাংড়া দুর্গ মোগল সম্রাট জাহাঙ্গীরের দখলে আসে।
১৭০৫ – রাকোচির স্বাধীনতা যুদ্ধ: হাবসবার্গ সাম্রাজ্য ও ডেনমার্ক হাঙ্গেরির কুরুচদের বিরুদ্ধে জিবোউয়ের যুদ্ধে জয়লাভ করে।
১৭৬০ – ভাল্লেত্তায় দ্বিতীয়বার নির্মিত কাস্তেলানিয়া আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
১৭৭৭ – মার্কিন স্বাধীনতা যুদ্ধ: ১৬ মাস বিতর্কের পর মহাদেশীয় কংগ্রেস আর্টিকেলস অব কনফেডারেশন অনুমোদন করে।
১৭৯১ – আমেরিকায় প্রথম ক্যাথলিক কলেজ প্রতিষ্ঠিত হয়।
১৭৯৫ – লিয়েবে দিযেফের উদ্যোগে বাংলার প্রথম মঞ্চনাটক ‘ছদ্মবেশী’ মঞ্চস্থ হয়।
১৮০৬ – পাইক অভিযান: লেফটেন্যান্ট জেবুলন পাইক কলোরাডোর রকি পর্বতমালার পাদদেশে একটি পর্বতশৃঙ্গ দেখতে পান, যা পরে তার সম্মানে পাইকস পিক নামে পরিচিত হয়।
১৮০৬ – আমেরিকায় প্রথম কলেজ ম্যাগাজিন প্রকাশিত হয়।
১৮৩০ – প্রথম ভারতীয় হিসেবে রাজা রামমোহন রায় ইংল্যান্ড যাত্রা করেন।
১৮৩৭ – আইজাক পিটম্যানের শর্টহ্যান্ড পদ্ধতি প্রথম প্রকাশিত হয়।
১৮৪২ – চেরোকি জাতিতে দাস বিদ্রোহ শুরু হয়।
১৮৪৯ – নিউ অরলিন্সে লুইজিয়ানা স্টিমবোটের বয়লার বিস্ফোরণে ১৫০ জনের বেশি মানুষ নিহত হন।
১৮৫৯ – প্রথম আধুনিক অলিম্পিক খেলা হয় গ্রিসের এথেন্সে।
১৮৬২ – বাংলাদেশ ভূখণ্ডে প্রথম রেলপথ চালু করে ব্রিটিশ সরকার
১৮৬৪ – মার্কিন গৃহযুদ্ধ: ইউনিয়ন জেনারেল উইলিয়াম টেকুমসে শারম্যান জর্জিয়ার মধ্য দিয়ে সাভানার দিকে তার সমুদ্র অভিযান শুরু করেন।
১৮৮৪ – বার্লিন সম্মেলন ১৫ নভেম্বর ১৮৮৪ সালে শুরু হয় এবং ২৬ ফেব্রুয়ারি ১৮৮৫ সালে সাধারণ আইন স্বাক্ষরের মাধ্যমে শেষ হয়, যা নতুন সাম্রাজ্যবাদ যুগে আফ্রিকায় ইউরোপীয় উপনিবেশ ও বাণিজ্য নিয়ন্ত্রণ করে।
১৮৮৯ – ব্রাজিল গণপ্রজাতন্ত্রী রাষ্ট্রে পরিণত হয়।
১৮৯৯ – দ্বিতীয় বোয়ের যুদ্ধ: চিভলির যুদ্ধে একটি ব্রিটিশ সাঁজোয়া ট্রেন অতর্কিত আক্রমণের শিকার হয়; ৮০ জন সৈন্যসহ যুদ্ধ সংবাদদাতা উইনস্টন চার্চিল বন্দী হন।
১৯০৪ – জিলেট ব্লেড প্যাটেন্ট করেন সি জিলেট।
১৯১৩ – রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কার লাভ।
১৯১৭ – এদুসকুন্তা নিজেকে ফিনল্যান্ডের সর্বোচ্চ রাষ্ট্রীয় ক্ষমতার অধিকারী ঘোষণা করে, যা রাশিয়া থেকে তার স্বাধীনতা ঘোষণার পথ তৈরি করে।
১৯২০ – জেনেভায় প্রথম লীগ অব নেশন্সের সভা হয়।
১৯২০ – মুক্ত শহর ডানজিগ প্রতিষ্ঠিত হয়।
১৯২২ – ইকুয়েডরের গুয়াকিলে সাধারণ ধর্মঘট চলাকালে কমপক্ষে ৩০০ জনকে হত্যা করা হয়।
১৯২৪ – কলকাতা কর্পোরেশনের মুখপত্র মিউনিসিপ্যাল গেজেটের প্রথম সংখ্যা প্রকাশিত হয়।
১৯২৬ – রেডিও এনবিসি’র সম্প্রচার শুরু ২৪টি কেন্দ্র থেকে।
১৯২৮ – আরএনএলআই লাইফবোট মেরি স্ট্যানফোর্ড রাই হারবারে উল্টে যায়, এতে ১৭ জন নাবিকের সবাই নিহত হন।
১৯৩২ – ওয়াল্ট ডিজনি আর্ট স্কুল প্রতিষ্ঠিত হয়।
১৯৩৩ – থাইল্যান্ড তার প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত করে।
১৯৩৩ – নাৎসি জার্মানি ক্রিস্টালনাখটের পর ইহুদি শিশুদের সরকারি স্কুলে যাওয়া নিষিদ্ধ করে।
১৯৩৫ – ফিলিপিন কমনওয়েলথের উদ্বোধন হয়।
১৯৩৮ – নাৎসি জার্মানি ক্রিস্টালনাখটের পর ইহুদি শিশুদের সরকারি স্কুলে যাওয়া নিষিদ্ধ করে।
১৯৪২ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: গুয়াদালকানালের নৌযুদ্ধ মিত্রবাহিনীর নির্ণায়ক বিজয়ের মাধ্যমে শেষ হয়।
১৯৪৩ – হলোকাস্ট: জার্মান এসএস নেতা হাইনরিখ হিমলার জিপসিদের ইহুদিদের মতো একই স্তরে রেখে কনসেনট্রেশন ক্যাম্পে পাঠানোর নির্দেশ দেন।
১৯৪৯ – মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসেকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।
১৯৫১ – নিকোস বেলোয়ানিস সহ ১১ জন সহযোদ্ধাকে গ্রিসের কমিউনিস্ট পার্টি পুনঃপ্রতিষ্ঠার চেষ্টার অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
১৯৫৫ – সেন্ট পিটার্সবার্গ মেট্রোর প্রথম অংশ চালু হয়।
১৯৫৭ – শর্ট সোলেন্ট ৩ বিমান চেসেলের কাছে বিধ্বস্ত হয়।
১৯৫৯ – কানসাসের হলকম্বের কাছে ক্লাটার পরিবারের চার সদস্যকে পেরি স্মিথ ও রিচার্ড হিকক হত্যা করে, যা পরে ট্রুম্যান ক্যাপোট তার ইন কোল্ড ব্লাড গ্রন্থে লিপিবদ্ধ করেন।
১৯৬৫ – ক্রেইগ ব্রিডলাভ ইউটার বনভিল সল্ট ফ্ল্যাটসে তার স্পিরিট অব আমেরিকা গাড়িতে ৬০০.৬০১ মাইল প্রতি ঘণ্টা গতির স্থল গতির রেকর্ড স্থাপন করেন।
১৯৬৬ – জেমিনি প্রকল্প: জেমিনি ১২ আটলান্টিক মহাসাগরে নিরাপদে অবতরণের মাধ্যমে কর্মসূচির শেষ অভিযান সম্পন্ন করে।
১৯৬৭ – নর্থ আমেরিকান এক্স-১৫ কর্মসূচির একমাত্র প্রাণহানি ঘটে ১৯১তম উড্ডয়নে, যখন পরীক্ষামূলক পাইলট মাইকেল জে. অ্যাডামস মোহাভি মরুভূমির উপর বিমানের নিয়ন্ত্রণ হারিয়ে নিহত হন।
১৯৬৮ – ক্লিভল্যান্ড ট্রানজিট সিস্টেম পশ্চিম গোলার্ধে প্রথম দ্রুত পরিবহন ব্যবস্থা হিসেবে শহরের কেন্দ্র থেকে প্রধান বিমানবন্দর পর্যন্ত সরাসরি সেবা চালু করে।
১৯৬৯ – স্নায়ুযুদ্ধ: সোভিয়েত সাবমেরিন কে-১৯ বারেন্টস সাগরে মার্কিন সাবমেরিন ইউএসএস গ্যাটোর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়।
১৯৬৯ – ভিয়েতনাম যুদ্ধ: ওয়াশিংটন ডি.সি.তে যুদ্ধবিরোধী ২,৫০,০০০ থেকে ৫,০০,০০০ বিক্ষোভকারী “মৃত্যুর বিরুদ্ধে মিছিল” সহ শান্তিপূর্ণ বিক্ষোভ করেন।
১৯৭১ – ইন্টেল বিশ্বের প্রথম বাণিজ্যিক একক-চিপ মাইক্রোপ্রসেসর, ৪০০৪ বাজারে আনে।
১৯৭৬ – রেনে লেভেস্ক ও পার্তি কেবেকোয়া ক্ষমতায় আসে, যা ২০শ শতাব্দীতে কুইবেকের স্বাধীনতার পক্ষে প্রথম সরকার।
১৯৭৮ – কলম্বোর কাছে একটি ভাড়া করা ডগলাস ডিসি-৮ বিমান বিধ্বস্ত হয়ে ১৮৩ জন নিহত হন।
১৯৭৯ – উনাবোম্বার টেড কাজিনস্কির পাঠানো একটি প্যাকেজ শিকাগো থেকে ওয়াশিংটন ডি.সি.গামী ফ্লাইটের কার্গো হোল্ডে ধোঁয়া ছড়ায়, ফলে বিমানটি জরুরি অবতরণে বাধ্য হয়।
১৯৮১ – বাংলাদেশ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বিচারপতি আবদুস সাত্তার বিপুল ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন।
১৯৮৩ – তুর্কি অধিকৃত সাইপ্রাসের স্বাধীনতা ঘোষণা করা হয়।
১৯৮৪ – জার্মানীর রাজধানী বার্লিনে আফ্রিকায় ইউরোপীয় উপনিবেশ গুলোকে ভাগ-বণ্টন করা নিয়ে একটি সম্মেলন হয়েছিল। ইতিহাসে এই সম্মেলনটি বার্লিন সম্মেলন নামে পরিচিত।
১৯৮৫ – মিশিগান বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের কাছে পাঠানো উনাবোম্বারের প্যাকেজ বিস্ফোরণে এক গবেষণা সহকারী আহত হন।
১৯৮৫ – হিলসবোরো ক্যাসলে ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার ও আইরিশ তাওসেক গ্যারেট ফিটজজেরাল্ড অ্যাংলো-আইরিশ চুক্তি স্বাক্ষর করেন।
১৯৮৭ – ব্রাসভে, রোমানিয়ায়, শ্রমিকরা নিকোলাই চাউশেস্কুর কমিউনিস্ট শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করেন।
১৯৮৭ – ডেনভারের স্ট্যাপলটন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় কন্টিনেন্টাল এয়ারলাইন্স ফ্লাইট ১৭১৩ বিধ্বস্ত হয়ে ২৫ জন নিহত হন।
১৯৮৮ – সোভিয়েত ইউনিয়নে, মনুষ্যবিহীন শাটল বুরান তার একমাত্র মহাকাশ যাত্রা সম্পন্ন করে।
১৯৮৮ – প্রথম ফেয়ারট্রেড লেবেল ম্যাক্স হাভেলার নেদারল্যান্ডসে চালু হয়।
১৯৮৮ – পিএলও চেয়ারম্যান ইয়াসির আরাফাত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের কথা ঘোষণা দেন।
১৯৯০ – কমিউনিস্ট গণপ্রজাতন্ত্রী বুলগেরিয়া বিলুপ্ত হয় এবং নতুন প্রজাতন্ত্রী সরকার প্রতিষ্ঠিত হয়।
১৯৯০ – স্পেস শাটল আটলান্টিস প্রতিরক্ষা বিভাগের জন্য গোপন মিশন এসটিএস-৩৮-এ উৎক্ষেপণ করা হয়।
১৯৯৪ – ফিলিপাইনের মিন্দোরো দ্বীপে ৭.১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে, এতে ৭৮ জন নিহত, ৪৩০ জন আহত হন এবং ৮.৫ মিটার উঁচু সুনামি সৃষ্টি হয়।
১৯৯৭ – মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান একটেল (বর্তমানে রবি) ঢাকায় সেবাদান কার্যক্রম শুরু করে।
২০০০ – লুয়ান্ডা থেকে উড্ডয়নের পর একটি ভাড়া করা আন্তোনভ আন-২৪ বিমান বিধ্বস্ত হয়ে ৪০ জনের বেশি মানুষ নিহত হন।
২০০০ – ভারতের ঝাড়খণ্ড রাজ্য গঠিত হয়।
২০০১ – মাইক্রোসফট উত্তর আমেরিকায় এক্সবক্স গেম কনসোল বাজারে আনে।
২০০২ – হু জিনতাও চীনা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক হন এবং নতুন নয় সদস্যের পলিটব্যুরো স্ট্যান্ডিং কমিটি উদ্বোধন করা হয়।
২০০৩ – ২০০৩ ইস্তাম্বুলে বোমা হামলার প্রথম দিনে দুটি সিনাগগে গাড়ি বোমা বিস্ফোরণে ২৫ জন নিহত ও ৩০০ জন আহত হন।
২০০৬ – আল জাজিরা ইংরেজি বিশ্বব্যাপী সম্প্রচার শুরু করে।
২০০৭ – ঘূর্ণিঝড় সিডর বাংলাদেশে আঘাত হানে, এতে আনুমানিক ৫,০০০ মানুষ নিহত হয় এবং বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের কিছু অংশ ধ্বংস হয়।
২০১০ – চীনের সাংহাইয়ে একটি উঁচু অ্যাপার্টমেন্ট ভবনে অগ্নিকাণ্ডে ৫৮ জন নিহত হন।
২০১২ – শি জিনপিং চীনা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক হন এবং নতুন সাত সদস্যের পলিটব্যুরো স্ট্যান্ডিং কমিটি উদ্বোধন করা হয়।
২০১৬ – হংকংয়ের হাইকোর্ট নির্বাচিত রাজনীতিবিদ ইয়াউ ওয়াই-চিং ও বাজিও লিউংকে শহরের আইন পরিষদ থেকে নিষিদ্ধ করে।
২০১৭ – অ্যাথেন্সের বাইরে বন্যায় ২৫ জন নিহত হন।
২০২০ – লুইস হ্যামিল্টন তুর্কি গ্র্যান্ড প্রিক্স জিতে তার সপ্তম ফর্মুলা ওয়ান চালক শিরোপা নিশ্চিত করেন, যা মাইকেল শুমাখারের সর্বকালের রেকর্ডের সমান।
২০২২ – বিশ্বের জনসংখ্যা আটশ কোটিতে পৌঁছায়।
২০২৫ – মেক্সিকো জুড়ে কার্লোস মানজো হত্যার পর সরকারবিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
২০২৫ – বাংলাদেশের গাজীপুরের ড্রিম স্কোয়ার রিসোর্টে প্রথমবারের মত বাংলা উইকিসম্মেলন অনুষ্ঠিত হয়।
জন্ম
১৬৭০ - বার্নার্ড ম্যান্ডেভিল, অ্যাংলো-ডাচ দার্শনিক, রাজনৈতিক অর্থনীতিবিদ এবং ব্যাঙ্গ রচয়িতা।
১৭৩৮ - উইলিয়াম হার্শেল, জার্মান বংশোদ্ভুত ইংরেজ জ্যোতির্বিদ এবং সুরকার। (মৃ. ১৮২২)
১৮৬২ - গেরহার্ট হাউপ্টমান, জার্মান লেখক, কবি, নোবেল পুরস্কার বিজয়ী নাট্যকার। (মৃ. ১৯৪৬)
১৮৭৪ - আগস্ট ক্রোগ, ডেনিশ প্রাণিবিজ্ঞানী ও শারীরবিজ্ঞানী, নোবেল পুরস্কার বিজয়ী। (মৃ. ১৯৪৯)
১৮৭৫ - বিরসা মুন্ডা, ভারতের রাঁচি অঞ্চলের মুন্ডা আদিবাসী ও সমাজ সংস্কারক।(মৃ. ১৯০০)
১৮৯১ - পশুপতি ভট্টাচার্য, খ্যাতনামা চিকিৎসক ও সাংবাদিক।(মৃ.২৭/০১/১৯৭৮)
১৮৯৬ - রণদাপ্রসাদ সাহা, বাংলাদেশী সমাজসেবক এবং দানবীর ব্যক্তিত্ব। (মৃ. ১৯৭১)
১৯০৭ - ক্লজ ফন স্টফেনবার্গ, জার্মান সামরিক কর্মকর্তা।
১৯২৫ - ইয়ুলি ড্যানিয়েল, রাশিয়ান কবি ও লেখক।
১৯২৯ - এড অ্যাসনার, মার্কিন অভিনেতা, গায়ক ও প্রযোজক।
১৯৩৬ - এইচ. বি. বেইলি - মার্কিন রেসিং কার ড্রাইভার। (মৃ. ২০০৩)
১৯৪০ - স্যাম ওয়াটারস্টন, মার্কিন অভিনেতা।
১৯৪৫ - মুফতি ফজলুল হক আমিনী বাংলাদেশের ইসলামী চিন্তাবিদ রাজনীতিবিদ ও আইন বিশেষজ্ঞ।
১৯৫৪ - বারী সিদ্দিকী, বাংলাদেশের ফোক গায়ক এবং বংশীবাদক। (মৃ. ২০১৭)
১৯৫৯ - টিবর ফিসার, ইংরেজ লেখক।
১৯৬৭ - চূর্ণী গাঙ্গুলি, বাঙালি ভারতীয় অভিনেত্রী
১৯৬৮ - মঞ্জুরুল ইসলাম আফেন্দী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব (জ. ১৯৬৮)
১৯৮২ - কালু উছে, নাইজেরিয়ান ফুটবলার।
১৯৮৬ - সানিয়া মির্জা, ভারতীয় মহিলা টেনিস খেলোয়াড়।
১৯৯১ - শাইলিন উডলি, মার্কিন অভিনেত্রী।
১৯৯৩ - পাওলো দিবালা, আর্জেন্টিনীয় ফুটবলার।
১৯৯৫ - সুস্মিতা চট্টোপাধ্যায়, বাঙালি ভারতীয় অভিনেত্রী
মৃত্যু
১৬২৯ - বেথলেন গ্যাবর, হাঙ্গেরির রাজা।
১৬৩০ - জোহান্নেস কেপলার, জার্মান গণিতবিদ, জ্যোতির্বিজ্ঞানী ও জ্যোতিষী॥
১৮৫৬ - মধুসূদন গুপ্ত, প্রথম শবব্যবচ্ছেদকারী বাঙালি চিকিৎসক। (জ.১৮০০)
১৯১৬ - হেনরিক সিয়েনকিয়েভিচ, নোবেলজয়ী পোলিশ ঔপন্যাসিক।
১৯১৯ - আলফ্রেড ভের্নের, নোবেলজয়ী সুইস রসায়নবিদ।
১৯২৩ - পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়, সাংবাদিক-সম্পাদক। (জ. ১৮৬৬)
১৯৪৯ - নাথুরাম গডসে, মহাত্মা গান্ধীর হত্যাকারী, ফাঁসি। (জ. ১৯১০)
১৯৫৯ - চার্লস উইলসন, পদার্থবিজ্ঞানী, নোবেল বিজয়ী।
১৯৭০ - কালীপদ পাঠক, প্রখ্যাত বাঙালি টপ্পাগায়ক। (জ. ১৮৯০)
১৯৮১ - এনিড মারকেয়, মার্কিন অভিনেত্রী।
১৯৮৬ - মুহাম্মাদ তাকি মোদাররেস রাজাভি, ইরানের আলেম, গবেষক ও সাহিত্যিক।
১৯৮৭ - শ্যামল মিত্র, ভারতীয় বাঙালি গায়ক, সুরকার ও সঙ্গীত শিল্পী। (জ. ১৯২৯)
২০০১ - শ্রীস্বপন কুমার, শ্রীভৃগু, ডাক্তার এস এন পাণ্ডে নামে পরিচিত গোয়েন্দা কাহিনীকার, জ্যোতিষী ও ডাক্তার সমরেন্দ্র নাথ পাণ্ডে।(জ.১৯২৭)
২০০৫ - আরটো সাল্মিনেন, ফিনিশ সাংবাদিক ও লেখক।
২০২০ - সৌমিত্র চট্টোপাধ্যায়, দাদাসাহেব ফালকে পুরস্কার বিজয়ী কিংবদন্তি ভারতীয় বাঙালি চলচ্চিত্র ও মঞ্চ অভিনেতা, আবৃত্তিকার। (জ. ১৯/০১/১৯৩৫)
২০২১ - বাংলাদেশী সাহিত্যিক হাসান আজিজুল হক।(জ. ০২/০২/১৯৩৯)
২০২৪ - আশীষ খান দেবশর্মা,ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী ও সরোদ বাদক। (জ.১৯৩৯)
বাংলাদেশ সময়: ০:০৮:৫৭ ৩ বার পঠিত