যমুনা নদীতে গোসলে নেমে সরিষাবাড়ীতে ২ শিশু নিখোঁজ

প্রথম পাতা » ছবি গ্যালারী » যমুনা নদীতে গোসলে নেমে সরিষাবাড়ীতে ২ শিশু নিখোঁজ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬



যমুনা নদীতে গোসলে নেমে সরিষাবাড়ীতে ২ শিশু নিখোঁজ

জামালপুর প্রতিনিধি: তীব্র গরমের মধ্যে বন্ধুদের সাথে নদীতে গোসল করতে নেমে জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা নদীর স্রোতে ভেসে গেছে দুই শিশু। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উপজেলার পিংনা ইউনিয়নের রাধানগর সানসেট পয়েন্ট এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

​নিখোঁজ শিশুরা হলো- রাধানগর গ্রামের ফিরোজ মিয়ার ছেলে ইস্রাফিল (৭) ও একই এলাকার শামীম মিয়ার ছেলে উসমান গনি(৮)।

​স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, তীব্র গরম থেকে স্বস্তি পেতে বৃহস্পতিবার দুপুরে রাধানগর সানসেট পয়েন্ট এলাকায় ৪-৫ জন শিশু একসঙ্গে যমুনা নদীতে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে নদীর তীব্র স্রোতে ইস্রাফিল ও উসমান তলিয়ে যেতে থাকে।

​তাদের সাথে থাকা অন্য শিশুরা চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন দ্রুত ছুটে এসে উদ্ধারের চেষ্টা চালায়। কিন্তু মুহূর্তের মধ্যেই শিশু দুটি পানির নিচে তলিয়ে যায় এবং নিখোঁজ হয়।

এ ঘটনার খবর পেয়ে সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল এবং বিশেষ ডুবুরি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে।
নদীতে দুই শিশু নিখোঁজ হওয়ার পর থেকেই পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। নিখোঁজ শিশুদের পরিবারের সদস্য ও স্বজনদের আহাজারিতে যমুনা নদীর পাড়ের বাতাস ভারী হয়ে উঠেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ শিশুদের উদ্ধারে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের যৌথ প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:১৬:২২   ১৩৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সৃজনশীল অর্থনীতিতে তাঁতি-কামার-কুমারদের যুক্ত করা হবে: অর্থমন্ত্রী
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে লিথুয়ানিয়াকে বিনিয়োগের আহ্বান শামার
খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির আহ্বান ববি হাজ্জাজের
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
মাকরাইল সালেহা ফাজিল মাদ্রাসার উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা প্রদান
পরিবেশ মন্ত্রীর সাথে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ