চরভদ্রাসনে ভ্রাম্যমান আদালতের অভিযান ১৫ হাজার টাকা জরিমানা আদায়

প্রথম পাতা » ছবি গ্যালারী » চরভদ্রাসনে ভ্রাম্যমান আদালতের অভিযান ১৫ হাজার টাকা জরিমানা আদায়
শুক্রবার, ১৯ জুন ২০২৬



চরভদ্রাসনে ভ্রাম্যমান আদালতের অভিযান ১৫ হাজার টাকা জরিমানা আদায়

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া মমতাজের নেতৃত্বে গতকাল বিকেলে গাজীরটেক ইউনিয়নের চরহাজীগঞ্জ বাজারের বিভিন্ন মুদি ও মনোহারী দোকানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে|

উক্ত বাজারের বিভিন্ন দোকানে মেয়াদ উত্তীর্ণ মালামাল ও অস্বাস্থ্যকর খাদ্যজাত দ্রব্য রাখার দায়ে দায়ে নগদ ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালত| ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৫১ ধারা অনুযায়ী জরিমানা করা হয়|

জরিমানার টাকা নগদ আদায়ের মাধ্যমে মামলার নিষ্পত্তি দেখানো হয়েছে| এ ভ্রাম্যমান আদালতের অন্যারা হলেন-চরভদ্রাসন থানার এসআই কাজী রিপন, ইউএনও’র সিএ উজ্জল হোসেন ও তিন পুলিশ কনস্টেবল প্রমূখ|

জানা যায়, ওই দিন বিকেলে উপজেলার চরহাজীগঞ্জ বাজারের বিভিন্ন মুদি ও মনোহারী দোকানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন| অভিযানে বাজারের মুজিবর রহমানের দোকানে মেয়াদ উত্তীর্ণ খাদ্যজাত দ্রব্য ও কোমল পানীয় বিক্রির দায়ে নগদ ৫ হাজার টাকা এবং মিহির কুমার রায় এর দোকানে আরও ১০ হাজার টাকা সহ নগদ মোট ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালত| এ সময় বাজারের অন্যান্য ব্যাবসায়ীদের সতর্ক করেন ভ্রাম্যমান আদালত|

বাংলাদেশ সময়: ১৬:০১:৫৩   ১৫৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


শত বছরের ঐতিহ্যবাহী বাউল গান বন্ধ করল তৌহিদি জনতা
জার্মানিকে হারিয়ে ইতিহাস গড়ল গ্রিস
রোনালদোকে বেঞ্চে রেখে নরওয়েকে হারাল পর্তুগাল
অস্ট্রিয়ার ওইইবির সঙ্গে প্রাইম ব্যাংকের ঋণচু্ক্তি
‘বেস্ট ড্যান্সার’–এ চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পেলেন রিতেশ
আরেকটি বিশ্বকাপ, আবারও চ্যাম্পিয়ন স্পেন
স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন: নাহিদ ইসলাম
রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর আহ্বান পুনর্ব্যক্ত করলেন আইরিন খান
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ি সাক্ষাৎ
হজ এজেন্সির ১০ কোটি টাকা আটকে দিয়েছে সৌদি আরব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ