শুক্রবার, ১৯ জুন ২০২৬

জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : টুকু

প্রথম পাতা » ছবি গ্যালারী » জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : টুকু
শুক্রবার, ১৯ জুন ২০২৬



জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলছেন, প্রধানমন্ত্রী ঘোষিত উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন অঞ্চলে অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। আর বর্তমান সরকারের লক্ষ্য নগর ও পৌর এলাকার প্রতিটি নাগরিকের জন্য নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা।

আজ শুক্রবার বেলা ১১টায় টাঙ্গাইল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ঈদগা মাঠ সংলগ্ন জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে পানি সরবরাহ ব্যবস্থা সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পের বাস্তবায়নাধীন ৬৮০ ঘনমিটার ক্ষমতাসম্পন্ন উচ্চ জলাধার নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, জনগণের জীবনমান উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং এ ধরনের প্রকল্প সেই উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করবে।

তিনি আরও বলেন, টাঙ্গাইল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড এবং আশেকপুর বাইপাস এলাকায় ওভারহেড পানির ট্যাংক নির্মিত হলে টাঙ্গাইল শহরের স্থানীয় বাসিন্দারা বিশুদ্ধ পানি সরবরাহ সুবিধা পাবেন, যা জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও টাঙ্গাইল পৌরসভার প্রশাসক সঞ্জয় কুমার মহন্ত, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, স্থানীয় জনপ্রতিনিধি, পৌরসভার কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন।

এর আগে প্রতিমন্ত্রী টাঙ্গাইল পৌরসভার আওতাধীন শহরের আশেকপুর বাইপাস এলাকায়ও নিরাপদ ও বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করতে আরও একটি ওভারহেড পানির ট্যাংক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করে।

বাংলাদেশ সময়: ১৬:২২:৪০   ১৩ বার পঠিত