জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী
শুক্রবার, ১৯ জুন ২০২৬



জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, সড়ক দুর্ঘটনা অপূরণীয় ক্ষতি, আর্থিক সহযোগিতা বা অন্য কোনো কিছুর বিনিময়ে এটি পূরণ করা সম্ভব নয়। তবে সামগ্রিকভাবে জনসাধারণের সকল পর্যায়ে সচেতনতা বাড়লে দুর্ঘটনা কমে আসবে।

আজ শুক্রবার দুপুরে ময়মনসিংহ নগরীর জেলা পরিষদ মিলনায়তনে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সরকার সহযোগিতা করছে। তবে দুর্ঘটনা প্রতিরোধে নিজেরাও সচেতন হতে হবে, শুধু কর্তৃপক্ষের ওপর নির্ভরশীল হলে সুফল আসবে না।

রাস্তা পারাপারের সময় সবাইকে সচেতন হতে হবে। যত্রতত্র ফুটপাত বা মহাসড়কের পাশে দোকান বসে যাওয়া যাবে না। চালকদেরও সর্তকতার সঙ্গে গাড়ি চালানো দরকার। মোবাইলে কথা বলা অবস্থায় রাস্তা পারাপার বা গাড়ি চালানো ঠিক না।

গাড়ি চালানোর সময় সিটবেল্ট পড়তে হবে। সড়ক দুর্ঘটনার বিষয়ে সামগ্রিকভাবেও সবাইকে সচেতন হওয়া অতিব জরুরি, বলে তাগিদ দেন প্রতিমন্ত্রী।

এ সময় জেলা প্রশাসন ও বিআরটিএ এর আয়োজনে বিআরটিএ ট্রাস্টিবোর্ড কর্তৃক সড়ক দুর্ঘটনার শিকার ৫০ জনকে ১ কোটি ৯৬ লাখ টাকার চেক বিতরণ করেন প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে ময়মনসিংহের বিভাগীয় কমিশনার এস. এম হুমায়ুন কবিরের সভাপতিত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনেওয়াজ অপু’র সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জেলা প্রশাসক (ডিসি) সাইফুর রহমান, পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ কামরুল হাসান, ক্ষতিগ্রস্ত যাত্রী গোলাম মওলা, জেলা মটর মালিক সমিতির সভাপতি আব্দুর রব আকন্দ, শ্রমিক ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম ও বিআরটিএ কর্মকর্তা ইফাত হাসেম।

বাংলাদেশ সময়: ১৬:১৭:৫৫   ৮২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রাষ্ট্রপতির সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন
রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত
সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্হায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
আটঘর ইউপি নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী নাছির মাতুব্বার
শশীকড় শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ে নবীন বরণ
নগরকান্দায় অবৈধ ড্রেজারে বালু উত্তোলন,প্রশাসনের অভিযানে ১ জনের ৭ দিনের কারাদণ্ড
সালথায় ছাত্রলীগ নেতা নাঈম গ্রেপ্তার
বোয়ালমারীতে তদন্ত রিপোর্ট নিয়ে শিক্ষা কর্মকর্তার তালবাহানা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ