বৈষম্যহীন দেশ বিনির্মাণে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী অমিত

প্রথম পাতা » খুলনা » বৈষম্যহীন দেশ বিনির্মাণে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী অমিত
শুক্রবার, ১৯ জুন ২০২৬



বৈষম্যহীন দেশ বিনির্মাণে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী অমিত

যশোরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের জয়তী সোসাইটির মিলনায়তনে এই ক্যাম্পের আয়োজন করে আমেরিকার সাহায্য সংস্থা ইকো।

ক্যাম্পের উদ্বোধন করেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এ সময় তিনি বলেন, বিএনপি সরকার পিছিয়ে পড়া, হতদরিদ্র মানুষের কল্যাণে নানামুখী কল্যাণকর উদ্যোগ নিয়েছে। ধনী-গরিব সবাইকে সঙ্গে নিয়ে বৈষম্যহীন একটা দেশ বিনির্মাণে কাজ করছে সরকার। সমাজকে এগিয়ে নিতে সরকারের পাশিপাশি বিভিন্ন সংস্থাকেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এ সময় পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবু, জিলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকনসহ স্থানীয় বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, দিনব্যাপী শহরের হতদরিদ্র বৃদ্ধাদের ক্যাম্পে চক্ষু রোগ বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের পরীক্ষা করেছেন এবং প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন। ক্যাম্পে দেড় শতাধিক নারী ও পুরুষের চক্ষু চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়। এরমধ্যে ৩৫ জনকে ছানি অপারেশন করার উদ্যোগ নিয়েছে আয়োজকরা।

বাংলাদেশ সময়: ১৬:৪২:০৩   ৮২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


খুলনায় অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী ভেলু গ্রেপ্তার
জ্বালানি সংকট সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে : নৌপরিবহনমন্ত্রী
মোংলা বন্দরের কাছে আকরাম পয়েন্টে এলএনজি স্টেশন করা হবে: নৌপরিবহন মন্ত্রী
দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯ তলায় রূপান্তর হবে : স্বাস্থ্যমন্ত্রী
মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী
ডিজিটাল ডিভাইস থেকে বইয়ের পাতায় ফিরতে হবে: প্রতিমন্ত্রী
যশোর শিশু হাসপাতাল বৃহৎ পরিসরে চালুর ঘোষণা প্রতিমন্ত্রী অমিতের
কুষ্টিয়ায় ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, আটক ১
সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন খুলনা রেঞ্জের ডিআইজি
ভারতীয় মাদক ও চোরাই পণ্যসহ কুষ্টিয়ায় যুবক আটক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ