সিদ্ধিরগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিদ্ধিরগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
শুক্রবার, ১৯ জুন ২০২৬



সিদ্ধিরগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তারনারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

শুক্রবার (১৯ জুন) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব-১১ এর অপস অফিসার ক্যাপ্টেন মোঃ রওনক এরফান খান। এর আগে গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার জালকুড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি হলেন- ইলিয়াস হোসেন ওরফে জয় (২৭)। তিনি নরসিংদীর রায়পুরা উপজেলার গোকনগর এলাকার মৃত হারুন মিয়ার ছেলে। বর্তমানে তিনি নারায়ণগঞ্জের ফতুল্লার নয়ামাটি এলাকায় বসবাস করতেন।

র‌্যাব-১১ জানায়, ২০১৯ সালে ফতুল্লা থানায় দায়ের করা একটি হত্যা মামলার বিচার শেষে নারায়ণগঞ্জের আদালত ইলিয়াস হোসেনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায়ের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

পলাতক এই সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে র‌্যাব-১১ এর সদর কোম্পানির একটি দল দীর্ঘদিন ধরে গোয়েন্দা নজরদারি চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে জালকুড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:১২:২৫   ১১০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
চ্যাম্পিয়ন্স লিগে ফিরেই ব্রাতিস্লাভার জালে পিএসজির ৬ গোল
গণমাধ্যমের অবদানের কারণেই দেশে আজ গণতন্ত্রের বিকাশ সম্ভব হয়েছে : ডিআরইউতে তথ্যমন্ত্রী
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব
সরকারি স্বার্থ ও সুষম ভূমি ব্যবহারে সর্বোচ্চ গুরুত্ব : ভূমিমন্ত্রী
ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী
রিপাবলিকানরা কংগ্রেসে জিতলে মার্কিনিদের ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের
২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী
সামাজিক সম্প্রীতি রক্ষা ও অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী
হংকংয়ের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বহুমুখী রপ্তানিতে জোর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ