ফতুল্লায় গার্মেন্টসে বয়লার বিস্ফোরণে আহত ১৫, শ্রমিকদের সড়ক অবরোধ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফতুল্লায় গার্মেন্টসে বয়লার বিস্ফোরণে আহত ১৫, শ্রমিকদের সড়ক অবরোধ
শুক্রবার, ১৯ জুন ২০২৬



ফতুল্লায় গার্মেন্টসে বয়লার বিস্ফোরণে আহত ১৫, শ্রমিকদের সড়ক অবরোধ

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধীন পাগলার তালতলা এলাকায় ‘নির্জন গার্মেন্টস’ নামক একটি পোশাক কারখানায় ভয়াবহ বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন শ্রমিক গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১৯ জুন) সকাল ৮টা ৪০ মিনিটে এই দুর্ঘটনা ঘটে।

​বয়লার বিস্ফোরণ এবং কারখানার অভ্যন্তরে দীর্ঘদিনের বিভিন্ন অনিয়মের প্রতিবাদে ক্ষুব্ধ শ্রমিকরা নারায়ণগঞ্জ-ঢাকা পুরাতন সড়ক প্রায় দুই ঘণ্টা অবরোধ করে রাখেন।

বিক্ষুব্ধ শ্রমিকদের দাবি, বয়লারটিতে যে ত্রুটি রয়েছে তা আগেই কারখানা কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। কিন্তু মালিকপক্ষের চরম উদাসীনতা ও অসাবধানতার কারণে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এছাড়া শ্রমিকরা অভিযোগ করেন, কারখানার ভেতরের জরুরি বহির্গমণ বা চলাচলের রাস্তায় মালামাল স্তূপ করে রাখা হয়েছিল। রাস্তা বন্ধ থাকায় বিস্ফোরণের পর আতঙ্কিত শ্রমিকরা দ্রুত ভবন থেকে বের হতে পারেননি, যার ফলে আহতের সংখ্যা আরও বেড়েছে।

ঘটনার পর পর ক্ষুব্ধ শ্রমিকরা কারখানার পিএম জসিম উদ্দিন এবং সুপারভাইজার মনিরকে অবরুদ্ধ করে গণধোলাই দেন। খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশ এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

পুলিশ মালিকপক্ষের সাথে কথা বলে শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয় এবং শ্রমিকরা সড়ক অবরোধ প্রত্যাহার করে নেন।

গুরুতর আহতদের মধ্যে আরবিন, জাকির, মঞ্জু, শাহীন, জয়, হৃদয়, সাবিনা, খাদিজা, নাসিমা, আল-আমিন ও অন্তরের নাম জানা গেছে। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন বেসরকারি হাসপাতাল এবং ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

​এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক আছে।

বাংলাদেশ সময়: ১৭:১৮:২৯   ১০৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
ফরিদপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ফরিদপুরে ভোজ্যতেল ক্রয়-বিক্রয়ে অনিরাপদ ড্রাম ব্যবহার বন্ধে এডভোকেসি সভা
সব দেশের সঙ্গে সমতার ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাই : রিজভী
সুথারের ঘূর্ণিতে নাস্তানাবুদ লঙ্কানরা, গলে ভারতের বড় জয়
সরকারি জলমহাল ইজারা প্রদান কমিটির সভা
ভারপ্রাপ্ত স্পীকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন বার্ডো প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক
নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি: ভূমির জটিলতা নিরসনে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ
সোনারগাঁয়ে ১০ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত ‘ব্লেড সজিব’ গ্রেপ্তার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ