জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় নেতার ওপর হামলার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় নেতার ওপর হামলার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন
শুক্রবার, ১৯ জুন ২০২৬



জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় নেতার ওপর হামলার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন

ফরিদপুর প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক রফিক হামিদুলের ওপর হামলার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন করেছেন সংগঠনটির নেতৃবৃন্দ। এ সময় তাঁরা নৃশংস হামলার নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার (১৮ জুন) বেলা ১১ টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় জেলা ও বিভিন্ন উপজেলা কমিটির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
তাঁরা জানান, রফিক হামিদুল বিএনপির নির্যাতিত রাজনীতিবিদ। এছাড়া জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী তারেক রহমানের আসনে ধানের শীষে সক্রিয় ভূমিকা রাখেন। গত ১৫ জুন দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাওয়ার পথে রফিক হামিদুলের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা৷ এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে৷ বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল ফরিদপুর জেলা শাখার সভাপতি শহিদুল ইসলাম শহিদ এর সভাপতিত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মিরুজ খান, সহ-সভাপতি খায়রুজ্জামান খায়রুল ও মনির হোসেন, শিশু ও গণশিক্ষা বিষয়ক মো. মজিবুর রহমান, দপ্তর সম্পাদক মহসিন মৃধা, বোয়ালমারী পৌর সভাপতি লিটন বিশ্বাস, মধুখালী উপজেলার সাধারণ সম্পাদক সাদেক বিশ্বাস, আলফাডাঙ্গা উপজেলার সভাপতি খায়রুল ইসলাম রনি সহ অনেকে।

বাংলাদেশ সময়: ২২:২৮:০৫   ৬৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
শুধু গাছ লাগালেই হবে না, পরিচর্যাও করতে হবে: মামুন মাহমুদ
হকার পুনর্বাসনে রেললাইনের পাশে নাসিকের কাজে রেলওয়ের বাধা
শেখ হাসিনার বক্তব্য দেওয়ার প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করল ভারত
আলফাডাঙ্গায় সাংবাদিককে প্রাণনাশের হুমকির প্রতিবাদে প্রতিবাদ সভা
বোয়ালমারীতে বিদ্যালয়ের অতিরিক্ত লোহার মালামাল টেন্ডার ছাড়াই বিক্রি, উদ্ধার করল প্রশাসন
সরিষাবাড়ীতে সংরক্ষিত ইউপি সদস্য ও বৃদ্ধ বাবাকে পেটানোর অভিযোগ
মাদারীপু‌রের ​কালকিনি আলীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান জেলা শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত
প্যারালিগ্যালদের কাজ জনসেবার গুরুত্বপূর্ণ দায়িত্ব: আইনমন্ত্রী
ব্ল্যাক বেঙ্গল ছাগলসহ কৃষিপণ্য আমদানিতে আগ্রহী মালয়েশিয়া

News 2 Narayanganj News Archive

আর্কাইভ